চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপেক্ষা অপেক্ষাই থাকল

অমৃত মলঙ্গীঅমৃত মলঙ্গী
৬:৩৪ অপরাহ্ন ০১, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

একটা অপেক্ষার অবসান হওয়ার সুযোগ ছিল। সুযোগ ছিল প্রায় ৮ বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জেতার। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওডিআইতে ৭০ রানে হেরে সেই সুযোগ মাটি হল।

বাংলাদেশ কেন এই ম্যাচে হারলো, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে টপঅর্ডারের ব্যাটিং ব্যর্থতার কথা সবার আগে বলতে হয়। কিন্তু সেই ব্যর্থতার আগেই তো ভুল চিত্রনাট্য নিজেদের হাতে গড়া হয়েছিল!

টস জিতে মাশরাফি ফিল্ডিং নেওয়ার পর অনেকের চোখ কপালে ওঠে। এই সিদ্ধান্ত মাশরাফির একার নয়। টস জেতার পর কী নেওয়া হবে, এটা কখনো অধিনায়ক একা ঠিক করেন না। আগে থেকেই থিমট্যাঙ্ক সিদ্ধান্ত নিয়ে নেয়। তারা নিশ্চয়ই কিছু একটা বুঝে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু গোটা ম্যাচে সেই ‘কিছু একটা’র কোন উত্তর খুঁজে পাওয়া গেল না।

ম্যাচের আগেরদিন মাশরাফি একটা ইচ্ছার কথা বলেছিলেন। সেই ইচ্ছা তার পূরণ হয়েছে। কিন্তু ম্যাচ জিততে পারেননি।

ম্যাশ বলেছিলেন, আগে বল করলে ২৮০ রানের ভেতর লঙ্কানদের আটকাতে চাইবে তার দল। হল ঠিক সেটাই। ২৮০তে আটকে যায় স্বাগতিকরা।

বাংলাদেশি বোলারদের ভেতর কেউ সেভাবে প্রভাব বিস্তার করতে পারেননি। থিসারা পেরেরা ৪০ বলে ৫২ রানের ইনিংস খেলে দলের স্কোর বড় করেন। আর শুরুতে অর্ধশতক পান কুশল মেন্ডিস (৫৪)।

Reneta

মাশরাফি শেষ দিকে এক ওভারে দুই উইকেটসহ মোট তিনটি পেলেও রান দিয়েছেন ৬৫। ছন্দ খুঁজে ফেরা মোস্তাফিজ ১০ ওভারে ২ উইকেট নিয়ে ৫৫ রান দেন। মিরাজ এক উইকেট নিতে খরচ করেছেন ৪৯। তাসকিন ৮ ওভারেই দিয়েছেন ৫০। কোন উইকেট পাননি। সাকিবও উইকেট নিতে পারেননি। ৮ ওভারে রান দেন ৪১। বোলারদের এমন অসহায়ত্বের দিনে ডেথ ওভারে মাশরাফির দাপটের কারণে ৩০০ পার হয়নি স্বাগতিকদের ইনিংস। কিন্তু জয় দেখা হল না ব্যাটসম্যানদের দীনতায়।

শুরুটা হয় তামিমকে (৪) দিয়ে। কুলাসেকারার করা প্রথম ওভারের শেষ বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন। এরপর ২৪ ওভারের ভেতর একে একে ফিরে যান আরও পাঁচজন।

তামিম ফিরে যাওয়ার পরের ওভারের শেষ বলে ফিরতে হয় সাব্বিরকে (০)। কুলাসেকারার বলে ক্যাচ দেন চান্দিমালের হাতে। পরের ওভারের তৃতীয় বলে ফিরে যান মুশফিক (০)। তিনি লাকমলের বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন। তিন উইকেট পড়ার পর সৌম্যকে নিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন সাকিব আল হাসান। ১৬তম ওভারে ৭৭ রানের মাথায় ভাঙে তাদের জুটি। সৌম্য (৩৮) স্টাম্পিং হয়ে ফিরে যান।

সাকিব লড়াইটা বাঁচিয়ে রাখেন। ক্যারিয়ারের ৩৪তম অর্ধশতকও তুলে নেন। কিন্তু তাকেও ফিরতে হয় ৫৪ রানের মাথায়।

সাকিব ফিরে যাওয়ার পরই ম্যাচের পরিণতি স্পষ্ট হতে থাকে। তার আগে আক্ষেপের কাব্য লিখে যান মেহেদি হাসান মিরাজ। সিনিয়ররা যা পারেননি তাই করে দেখান তিনি। তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। তাসকিনকে নিয়ে ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ রানের জুটি গড়েন। কুলাসেকারার বলে থারাঙ্গার হাতে ক্যাচ দেন ব্যক্তিগত ৫১ রানের মাথায়। যে প্রদীপ নিভে যাবে, তাকে জ্বালানোর বৃথা চেষ্টার কবিতা লিখে যান কলম্বোর সবুজ ঘাসে!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে ছারছীনার পীর ছাহেবের শোক

এপ্রিল ৩, ২০২৬

মেহেরপুরে আগুনে পুড়ল প্রায় ১০০ বিঘা জমির গম

এপ্রিল ৩, ২০২৬

চিত্রনায়ক আলমগীরের জন্মদিনে চ্যানেল আইয়ে লাল গালিচা সংবর্ধনা

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ৩, ২০২৬

ইরানকে আবারও চুক্তিতে রাজি হতে বললেন ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT