চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপরাধ নিয়ন্ত্রণে ১১শ সিসিটিভি ক্যামেরা বসাবে সিটি কর্পোরেশন

সঞ্জয় চাকী সঞ্জয় চাকী
৭:৫৮ পূর্বাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

রাজধানীর যানজট কমাতে ৬৯ পয়েন্টে ডান দিকে গাড়ি ঘোরানো বন্ধ করে দিয়ে ২১টি ইউ-লুপ করা হবে। অপরাধ নিয়ন্ত্রণে বসানো হবে ১১শ সিসিটিভি ক্যামেরা। সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক।

রাজধানীর যানজটের অন্যতম প্রধান কারণ ঘনঘন সিগন্যাল আর ডানদিকে মোড়। বিশেষজ্ঞরা মনে করেন, সিগন্যাল কমিয়ে বাধাহীনভাবে গাড়ি চলতে দিতে পারলে যানজট কমে আসবে। এজন্যই ছয়মাসের মধ্যে ৩২ কিলোমিটার সড়কে সিগন্যালমুক্ত চলাচলের উদ্যোগ ঢাকা উত্তর সিটি কপোরেশনের।

তিনি বলেন, ‘সামনের দিনগুলোতে যানজট বড় আকারের সমস্যা হয়ে দেখা দিবে। সেদিকটা মাথায় রেখে আমরা ২১টি ইউ-লুপ করছি ৬৯টি রাইট টার্ন আমরা বন্ধ করে দিবো। জয়দেবপুর থেকে সাত রাস্তা পর্যন্ত এ ইউ-লুপ গুলো তৈরী করা হবে। ইতিমধ্যে তিনটা রাইট টার্ন বন্ধ করে দিয়ে আমরা সুফল পেয়েছি। 

১৫ মে’র মধ্যে ৫ হাজার ডাষ্টবিন, ড্রেনের অবস্থা দেখতে জিআইএস প্রযুক্তি ব্যবহার, আবর্জনা থেকে বিদ্যুৎ, বাসা-বাড়ির ছাদ-ফ্লাইওভার-ওভারপাসে বাগান, অবৈধ পার্কিং বন্ধ, রাজপথে এলইডি লাইট, তিন হাজার নতুন বাস চালু, সিসিটিভি ক্যামেরায় অপরাধ নিয়ন্ত্রণের পরিকল্পনা তুলে ধরে গণমাধ্যমের সহায়তা চান মেয়র আনিসুল হক ।

সকলের প্রতি সতর্কতা দিয়ে তিনি বলেন, ‘কোনো ফুটপাত দখল করা যাবেনা। এটা সেবার জন্যই মেসেজ। যে যেই হোক না কোনো কোন সুযোগ দেওয়া হবে না ।’

সহায়তার আশ্বাসের সঙ্গে কিছু পরামর্শও উঠে আসে মতবিনিময় সভায়। সম্পাদকরা আশা করেন, বিভিন্ন উদ্যোগের মাধ্যমে এরই মধ্যে রাজধানীতে যে পরিবর্তনের ধারা শুরু হয়েছে তা যেন অব্যাহত থাকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনিসুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবল ২০২৬

জুলাই ২১, ২০২৬
ছবি: আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি (সংগৃহীত)।

মামলার জট কমাতে নতুন উদ্যোগ, এক বছরে মামলা ২০ লাখে নামানোর লক্ষ্য

জুলাই ২১, ২০২৬

মাগুরায় পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬

ভারতীয় ৪ নাবিকের মৃত্যুর ঘটনায় রাশিয়াকে ভারতের কড়া প্রতিবাদ

জুলাই ২১, ২০২৬

দেশে নেমে লাল গালিচা সংবর্ধনা পেয়েছে আর্জেন্টিনা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT