চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৯ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) শীর্ষ নেতা অনুপ চেটিয়া ভারতের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ। শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এ দাবি করেছে ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই)। তবে টাইমস অফ ইন্ডিয়ার দাবি, হস্তান্তর এখনও সম্পন্ন হয়নি।

সূত্রের বরাত দিয়ে পিটিআই জানায়, বুধবার সকালে ইন্ডিয়া-বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশি কর্মকর্তারা অনুপচেটিয়াকে ভারতের হাতে হস্তান্তর করেন। জিজ্ঞাসাবাদ এবং অধিকতর তদন্তের জন্য চেটিয়াকে দিল্লি নেয়া হতে পারে বলে জানায় সংবাদ সংস্থাটি।

পিটিআইর রিপোর্টে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ এবং দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) উপদেষ্টা অজিত দোভালের সক্রিয় প্রচেষ্টায় চেটিয়াকে ভারতে কাছে হস্তান্তর করা হলো। বাংলাদেশের জেলে দীর্ঘ ১৮ বছর বন্দি ছিলেন তিনি।

অনুপ চেটিয়া নিষিদ্ধ দল ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সাধারণ সম্পাদক। দলটি অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যও তিনি। চেটিয়ার আসল নাম গোলাপ বড়ুয়া। তবে সুনীল বড়ুয়া, ভাইজন ও আহমেদ নামে তিনি পরিচিত।

বিদেশি প্রবেশ ও পাসপোর্ট আইনে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে বিদেশি মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোনসহ ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকায় গ্রেফতার করা হয় অনুপচেটিয়াকে। এর পর তাকে সাত বছর কারাদণ্ড দেন আদালত।

কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর ২০০৩ সালে উচ্চ আদালতের একটি নির্দেশনা অনুযায়ী চেটিয়াকে কারা হেফাজতে রাখা হয়। এর পর ২০০৫, ২০০৮ ও ২০১১ সালে তিনবার বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় চান তিনি।

Reneta

অনুপ চেটিয়ার বিরুদ্ধে হত্যা, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ আনে ভারত। তাকে ফেরত পেতে বাংলাদেশের কাছে কয়েক দফা আবেদনও করে দেশটি। কিন্তু দুই দেশের মধ্যে বন্দিবিনিময় চুক্তি না থাকায় দীর্ঘদিন তা সম্ভব হয়নি। ২০১৩ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দিবিনিময় চুক্তি হওয়ায় হস্তান্তর প্রক্রিয়া সহজ হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উলফা
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি, বিদায় বায়ার্নের

মে ৭, ২০২৬

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT