চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩০ অপরাহ্ণ ১১, মে ২০২০
রাজনীতি
A A

বিটিভি ও অ্যাটকো’র প্রযোজনায় ডিজিটাল পদ্ধতিতে ঐতিহাসিক ছয় দফা দিবসের আলোচনা অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে অনলাইনে সভা করেছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।

সোমবার দুপুর আড়াইটার অনলাইন সভায় জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

এই সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনসমাগম এড়িয়ে ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবসের বিশেষ অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)’র প্রযোজনায় নির্মাণের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

জাতীয় বাস্তবায়ন কমিটি’র আমন্ত্রিত সদস্যরা অনলাইন অ্যাপ্স ‘জুম’ এর মাধ্যমে সভায় অংশগ্রহণ করে ডিজিটাল পদ্ধতিতে ঐতিহাসিক ছয় দফা দিবস উদযাপন বাস্তবায়নযোগ্য কর্মসূচি গ্রহণের বিষয়ে মতামত প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. মোহাম্মদ হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মণি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশীদ, অ্যাটকো’র সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু এবং অ্যাটকো’র সিনিয়র সহ-সভাপতি ও একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, কবি তারিক সুজাত এবং বাস্তবায়ন কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

গত ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠান করোনাভাইরাসজনিত পরিস্থিতিতেবিটিভি ও অ্যটকো’র প্রযোজনায় ধারণকৃত অনুষ্ঠান রেডিও-টেলিভিশন-অনলাইন ও সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয়েছিল। একইভাবে বঙ্গবন্ধুর জীবনের ঘটনাবহুল তথ্যসমৃদ্ধ ‘বঙ্গবন্ধু প্রতিদিন’ শীর্ষক টিভি স্পট প্রতিদিন বিটিভি ও বেসরকারি টেলিভিশনগুলোতে সম্প্রচারিত হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসছয় দফা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবল নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি আর ভালোবাসার গল্প

জুলাই ১৪, ২০২৬

গতির পক্ষে, শৃঙ্খলার বন্ধনে স্লোগানে বিশেষ ফুটবলে স্বাক্ষর

জুলাই ১৪, ২০২৬

শুধু ব্যয় বাড়ালেই হবে না, ন্যাটোর দরকার কার্যকর প্রতিরক্ষা বাজার

জুলাই ১৪, ২০২৬

দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

জুলাই ১৪, ২০২৬

প্রশ্নপত্রে ভুল থাকায় পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT