ঐতিহাসিক ৬ দফা দিবস আজ। বঙ্গবন্ধু ঘোষিত বাঙালির মুক্তির সনদ ছয় দফা দাবির পক্ষে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তীব্র গণআন্দোলন ও রক্তঝরার দিন। দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছয় দফা দিবস, সাতই মার্চ পালন যারা নিষিদ্ধ করেছিলো, তারা পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত।






