নারী

‘অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৭’ পাচ্ছেন যে দশ নারী

‘অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৭’ পাচ্ছেন যে দশ নারী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, দেশের প্রথম নারী বিভাগীয় কমিশনার ড. মোছাম্মাৎ নাজমানারা খানুমসহ ১০ কৃতী নারী পাচ্ছেন ‘অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৭’।

পাক্ষিক অনন্যার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ এপ্রিল বিকাল ৪টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এ সম্মাননা তুলে দেয়া হবে।

সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন; অধ্যাপক ড. সাদেকা হালিম (শিক্ষা), ড. মোছাম্মাৎ নাজমানারা খানুম (প্রশাসনিক কর্মকর্তা), ফারজানা চৌধুরী (নারীউদ্যোক্তা/কর্পোরেট নারী), নবনীতা চৌধুরী (সাংবাদিকতা), স্বপ্না রাণী (গ্রামীণ নারীর স্বনির্ভরতা), নাদিরা খানম (তৃতীয় লিঙ্গ-অধিকারকর্মী), মাহফুজা আক্তার কিরণ (ক্রীড়া সংগঠক), নাজিয়া জাবীন (সমাজসেবা), শারমিন সুলতানা সুমি (সংগীত) ও মারিয়া মণ্ডা (খেলাধুলা)।

ওই অনুষ্ঠানে নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় নৃত্যপরিবেশন করবে নৃত্যনন্দন ও গান গাইবেন অণিমা মুক্তি গোমেজ।

১৯৯৩ সাল থেকে অনন্যা শীর্ষদশ সম্মাননা দেয়া হচ্ছে। প্রতিবছর নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১০ জন বিশিষ্ট নারীকে এই সম্মাননা দেয়া হয়।

বিষয়:অনন্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…