চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের হয়ে যে মাইলফলক ছুঁলেন অনন্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
বাংলাদেশের সুন্দরী প্রতিযোগীদের ছবি, মুকুট ও সজ্জিত পোশাক সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ও আন্তর্জাতিক বহু সৌন্দর্য প্রতিযোগিতায় নাম লিখিয়ে আগেই আলোচনায় এসেছেন যশোরের মেয়ে ফারজানা ইয়াসমিন অনন্যা। এবার দেশের প্রতিনিধি হয়ে অসাধারণ একটি মাইলফলক ছুঁলেন তিনি।

গেল সপ্তাহেই ভিয়েতনামের হু চি মিন সিটিতে পর্দা নামলো প্রথমবার আয়োজিত আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার আসর ‘মিস কসমো ২০২৪’। যেখানে সেরার মুকুট অর্জন করে নিয়েছেন ইন্দোনিশিয়ার প্রতিযোগি। তবে প্রথম আসরেই দেশের প্রতিনিধি হয়ে সেরা ২১-এ স্থান করে নিয়েছেন অনন্যা। প্রতিযোগিতায় বিশ্বের প্রায় ৮০টি দেশের প্রতিনিধি অংশ নেন।

বাংলাদেশের প্রতিনিধিত্বকারী অনন্যা সুন্দর নাচের পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ সেই সাথে ‘মিস কসমো’ প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ গ্রিন সামিটের শীর্ষ-৮ এও মর্যাদাপূর্ণ স্থান অর্জন করেন তিনি। মাত্র ২৪ বছর বয়সে বিশ্বব্যাপী বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় দেশের প্রতিনিধি হয়ে অংশ গ্রহণ করায় উচ্ছ্বসিত অনন্যা।

Banglabid

গেল বছরেও ‘মিস ইন্টারন্যাশনাল বিউটি পেজেন্ট ২০২৩’ এর ৬১তম আসর বসে জাপানের রাজধানী টোকিওতে। ‘মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে জাপানে অনুষ্ঠিত মূল আসরেও অংশ নেন তিনি।

অলাভজনক সংস্থা রিবোর্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অনন্যা। যিনি আট বছরেরও বেশি সময় ধরে একজন সমাজকর্মী হিসেবে কাজ করছেন। তিনি উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন এবং নারীদের অধিকারের জন্য প্রচার করতে আগ্রহী।

গেল মাসে দেওয়া এক পোস্টে অনন্যা লিখেছিলেন, ‘আমি সব সময় বলে এসেছি, নিজের জাতির প্রতিনিধিত্ব করার চেয়ে বড় কোনো সম্মান নেই। আমি সর্বশক্তিমানের কাছে অনেক কৃতজ্ঞ আমাকে এই সম্মান দেওয়ার জন্য।’

Reneta

২০২০ সালে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এ অংশগ্রহণের মাধ্যমে মডেলিং দুনিয়ায় যাত্রা শুরু অনন্যার। হয়েছিলেন প্রথম রানার আপ। বেশ কয়েকটি নামি ব্র্যান্ডের মডেল হিসেবে তিনি কাজ করেছেন। ফ্যাশন রানওয়েতে ক্যাটওয়াক করছেন প্রায় নিয়মিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্যামিস কসমোলিড বিনোদনসৌন্দর্য প্রতিযোগিতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গরুর পিছুপিছু ভারতে, আখের রস আস্বাদনে বাংলাদেশে; এরপর যা ঘটল

আগস্ট ১১, ২০২৬

নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে উত্তাল ভারত, পরিস্থিতি কোন পথে?

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে রেকর্ড লোডশেডিং, বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ছেলে বিসিএস চিকিৎসক মেয়ে নার্স, ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন বাবা

আগস্ট ১১, ২০২৬

ভারত সিরিজ হাতে রেখেই ওয়ানডে বিশ্বকাপের টিকিট কাটল বাংলাদেশ

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT