চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনন্ত জলিলের ছবিতে ভারতীয় কবির সিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৩ পূর্বাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণ ভারতীয় খল অভিনেতা কবির দোহান সিং। মঙ্গলবার নিজেই সামাজিক মাধ্যমে সে খবর জানিয়ে ছিলেন তেলেগু সিনেমার এই অভিনেতা।

তবে জানাননি, বাংলাদেশের কোন ছবি কিংবা কার ছবিতে তিনি অভিনয় করতে যাচ্ছেন! ফলে এই অভিনেতার বাংলাদেশি সিনেমায় অভিনয়ের ঘোষণা নিয়ে দিনভর চলে নানা জল্পনা কল্পনা! বুধবার রাতে জানা গেলো কোন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ছয় বছরে ৩৯টি সিনেমায় অভিনয় করা কবির দোহান!

টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের প্রথম আন্তর্জাতিক ছবিটি নিয়ে মুখ খুলেছেন কবির দোহান। জানিয়েছেন, বাংলাদেশি সেই সিনেমাটির নাম ‘নেত্রী দ্য লিডার’।

২০২০ সালের ডিসেম্বরে ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ সিনেমার মহরত অনুষ্ঠানে সস্ত্রীক হাজির ছিলেন অনন্ত জলিল। সেখানেই তিনি নতুন সিনেমা ‘নেত্রী দ্য লিডার’ এর ঘোষণা দেন। জানান, আসন্ন এই সিনেমাটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। ছবিটি প্রযোজনার পাশাপাশি এতে অভিনয় করবেন বলেও সেসময় জানান অনন্ত। শুধু তাই নয়, জানান, ছবিতে তার বিপরীতে নায়িকা হিসেবে থাকবেন বর্ষা। ছবিটি নিয়ে তখন আর কিছু জানাননি অনন্ত।

তবে এবার জানা গেলো ছবির প্রধান খলঅভিনেতার নাম। যে চরিত্রের জন্য চূড়ান্ত হয়েছেন কবির। টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, ‘নেত্রী দ্য লিডার’ ছবিটি বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনার ছবি। যার ৯৫ শতাংশ শুটিং হবে তুরস্কের বিভিন্ন লোকেশনে, আর ৫ শতাংশ শুটিং হবে ঢাকায়। ছবিতে আমি প্রধান ভিলেন হিসেবে থাকছি।

ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করা এই অভিনেতা ‘ভাষা’ নিয়ে খুব একটা চিন্তিত নন। জানালেন, ছবিতে প্রচুর অ্যাকশন রয়েছে, তার জন্য প্রস্তুতি নিচ্ছি। আসলে এ ধরনের সিনেমা আমি খুবই পছন্দ করি।

Reneta

অল্পদিনের ক্যারিয়ারেই কবির দোহান সিং পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে কিক টু, ভেদালাম, সরদার গাব্বার সিং’ ইত্যাদি। -টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিলকবির দোহান সিংনেত্রী দ্য লিডারবর্ষালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে দিনাজপুরের আলু

মে ৯, ২০২৬

গাজীপুরে একই পরিবারের পাঁচ সদস্যকে নৃশংসভাবে হত্যা

মে ৯, ২০২৬

যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে

মে ৯, ২০২৬

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ আজ

মে ৯, ২০২৬

স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলো গ্যালারি মাফা

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT