বিনোদন

অধরার নতুন ছবি ‘ঠোকর’, নায়ক উপস্থাপনা থেকে আসা

অধরার নতুন ছবি ‘ঠোকর’, নায়ক উপস্থাপনা থেকে আসা. Channel i News - চ্যানেল আই নিউজ

অধরা ও তার সহঅভিনেতা একটি ছবি, যেখানে তারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন, আধুনিক পোশাক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা অধরা খান। মাজহার বাবু পরিচালিত এ ছবির নাম ‘ঠোকর’। এ ছবির মাধ্যমে অধরার বিপরীতে দেখা যাবে ইভান সাইরকে। যিনি উপস্থাপনা থেকে নায়ক হচ্ছেন।

চলচ্চিত্র সাংবাদিকতার পাশাপাশি দুই যুগ ধরে সিনেমা নির্মাণের সঙ্গে যুক্ত আছেন মাজহার বাবু। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন অর্ধশতাধিক ছবিতে। এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি।

মাজহার বাবু বলেন, ভিন্নধর্মী একটি গল্পকে কেন্দ্র করে ‘ঠোকর’ নির্মাণ করতে যাচ্ছি। গতানুগতিকতার বাইরের ছবি পাবেন দর্শক। ২৪ বছর ধরে ছবি নির্মাণের সাথে যুক্ত আছি। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।

দুটি তরুণ নারী-পুরুষ প্রেমের দৃশ্যে, বন্ধুত্ব ও রোমান্সের প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অধরা খান বলেন, বাবু ভাইয়ের সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের। এবার তার পরিচালনায় কাজ করব, এটা সত্যিই ভালো লাগার বিষয়। আর আমার চরিত্রটাও বেশ চ্যালেঞ্জিং। আশা করছি, নিজেকে ভালোভাবে মেলে ধরতে পারব।

ইভান সাইর বলেন, উপস্থাপনা ও অভিনয়ের সঙ্গে যুক্ত আছি দীর্ঘদিন। এবার চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। এই অনুভূতি বলে বোঝাতে পারব না। ‘ঠোকর’ এ আমার চরিত্রটি দারুণ। এর জন্য নিজের লুক তৈরি করা থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, ভালো একটি প্রজেক্ট হবে।

মুভি টাইমের ব্যানারে ‘ঠোকর’ নির্মিত হচ্ছে। সমাজের কিছু ঠোকর খাওয়া মানুষের গল্প উঠে আসবে এ ছবিতে। পরিচালক জানান, জানুয়ারিতে গ্রুমিং শেষে ফেব্রুয়ারিতে শুটিং শুরু হবে।

বিষয়:অধরা খান ঠোকর মাজহার বাবু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…