চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতিরিক্ত ভাইয়া ডাকে প্রেম হলেও আপু ডাকিবার আগে ভাবিও

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৯:১৩ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৭
মতামত
A A
ডাক্তারী পোষাক পরা নারীর কার্টুন ছবি, স্বাস্থ্যসেবা সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অতিরিক্ত ভাইয়া ডাকা প্রেমের লক্ষণ সেটা আমারা চ্যানেল আই অনলাইনের ভাইরাল হওয়া এক সংবাদ পড়ে জেনেছি! ভাইয়া ডাকা যদি প্রেমের লক্ষণ হয়, আপু ডাকা তাহলে কিসের লক্ষণ? গবেষণার বিষয়।

চ্যানেল আই অনলাইনে প্রকাশিত সেই লেখা পড়ে আমরা জেনেছিলাম, একটি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাদিয়ার সঙ্গে কলেজের বড় ভাই মারুফের প্রেমের প্রথম পর্ব শুরু হয়  ‘ভাইয়া’ ডাকার মাধ্যমে।

মারুফ-নাদিয়ার ঘটনায় উৎসাহিত হয়ে কোন ছেলে কোন মেয়েকে আপু ডাকলেও তাদের প্রেম হয়ে যাবে এমন ভাবার সুযোগ নেই।

Banglabid

সুযোগ নেই কথাটা ভিত্তিহীন না। সত্য। প্রমাণিত সত্য। এমন সত্য  উন্মোচিত হয়েছে বগুড়ায়। সত্য আমরা কঠিন জানতাম, এবার আরো একবার প্রমাণ হলো, চরম নির্মমও হয় সত্য।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর স্বজন ডাক্তারকে আপু ডাকার মধ্য দিয়ে সেই চরম সত্য প্রকাশ পেয়েছে।

ঘটনা হলো, জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল গ্রামের মাহেলা বেওয়া চিকিৎসা নিচ্ছিলেন বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে।

Reneta

গত বৃহস্পতিবার রাতে মাহেলা বেওয়ার শরীরে রক্ত দেওয়া হচ্ছিল। রক্ত দেওয়া শেষ হলেও ক্যানোলার লাইন না খোলায় বিষয়টি দায়িত্বরত নারী চিকিৎসককে বলতে যান রোগীর নাতি রুম্মান হোসেন শান্ত। কিন্তু শান্ত অশান্তি বাঁধিয়ে দেয় সম্বোধনে। ডাক্তারকে ডেকে বসেন ‘আপা’।

ভাইয়া ডাকলে প্রেম হয়, আপু ডাকলেও এমন কিছু হবে সে কথা কোথাও বরা নেই। আপু ডাকলে যে ধোলাই খেতে হবে এমন কথাও বলা হয়নি কোথাও।

আপু ডাকার ‘অপরাধে’ ডাক্তার ‘আপুর’ সঙ্গে থাকা ‘প্রতিবাদী’ পুরুষ ডাক্তার শান্তকে মারপিট শুরু করেন। ডাক্তারকে উৎসাহ দিতে তার সাথে যোগ দেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। যোগ্য ডাক্তার যোগ্য ছাত্র প্রমাণ দিতে তারাও পেটাতে থাকেন শান্ত ও তার বাবাকে।

শান্তকে পিটিয়েই তারা ক্ষান্ত হননি। দাদি মাহেলা বেওয়াকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে থেকে বের করে দেন। মাহেলা বেওয়াকে বগুড়া থেকে নিয়ে যাওয়া হয় জয়পুরহাটে। তবে জয়পুরহাটে যাওয়ার পথে মৃত্যু হয় তার।

নাতির আপু ডাকার খেসারত দাদিকে জীবন দিয়ে দিতে হলো। এই ঘটনার আলোকে বলা যায়, আপুরা ভাইয়া ডাকছে ডাকুক। আপুদের ‘আপু’ ডাকার আগে ঠাণ্ডা মাথায় চিন্তা-ভাবনা করে নিন। কবি বলেছেন ভাবিয়া ডাকিও আপু, ডাকিয়া ভাবিও না।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রেমের লক্ষণস্যাটায়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

গাইবান্ধায় স্কচটেপ দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা, প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

আগস্ট ১০, ২০২৬

রোমায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন, কত বছরের চুক্তি হল?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ

আগস্ট ১০, ২০২৬

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT