চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার কঠিন কিছু বলবো, কিন্তু সহজভাবে: আদনান আল রাজীব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব প্রথমবারের মতো ওয়েব ফিল্ম বানাচ্ছেন। দেশীয় ওটিটি প্লার্টফর্ম চরকির জন্য নির্মিতব্য ওয়েব ফিল্মটির নাম ‘ইউটিউমার’।

বর্তমানে পুরোদমে চলছে এর শুটিং। যেখানে অভিনয় করছেন জিয়াউল হক পলাশ ও কণ্ঠশিল্পী প্রীতম হাসান। শিল্পী তালিকায় রয়েছে আরও চমক। কিন্তু নির্মাতা এখনই ঘোষণা করতে চাইলেন না। বৃহস্পতিবার চ্যানেল আই অনলাইনকে আদনান বললেন, ৪০ শতাংশ শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে।

মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু আদনানের। এরপর দেশ ও দেশের বাইরে বহুজাতিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন নির্মাণ করে মুন্সিয়ানা দেখিয়েছেন, কুড়িয়েছেন প্রশংসাও, হয়েছেন আলোচিত। নির্দেশনা দিয়েছেন নাটকও।

উচ্চতর পদার্থ বিজ্ঞান (পার্ট ২), প্রশ্নবোধক, পার্শ্ববর্তী প্রেম নিবেদন, মিডিল ক্লাস সেন্টিমেন্ট এবং বিকেল বেলার পাখির মত জনপ্রিয় নাটক নির্মাণ করেছেন আদনান। তার অ্যাট এইটটিন : অল টাইম দৌড়ের উপর এর মাধ্যমে প্রথম অভিনয়ের সুযোগ পান তৌসিফ মাহবুব ও শবনম ফারিয়া।

২০১৭ সালের ঈদে ‘বিকেল বেলার পাখি’ নাটক দিয়ে নির্মাতা হিসেবে ব্যাপকভাবে প্রশংসা অর্জন করেন আদনান।

৯০ মিনিটের বেশি দৈর্ঘ্যের ওয়েব ফিল্ম ‘ইউটিউমার’কে স্যাটায়ার ধর্মী কাজ বললেন আদনান আল রাজীব। তার কথা, কোনো কিছু বলতে চাইলে গল্পের মাধ্যমে প্রকাশের চেষ্টা করি। এবার মনে হয়েছে, কঠিন কিছু বলবো কিন্তু সহজভাবে। তাই এবারের আইডিয়া ‘ইউটিউমার’। বেসিক গল্প হচ্ছে ‘স্যাটায়ার’। পুরোপুরি লাউড হিউমার, যেখানে হাসি ঠাট্টা থাকবে; সেই সঙ্গে গল্প আগাবে।

Reneta

তিনি বলেন, পলাশ এবং প্রীতম ওয়ান অব দ্য লিড কাস্ট। তারা দুজনেই ব্রিলিয়ান্ট। প্রীতমের চরিত্রের পাশাপাশি মানুষ হিসেবে খুব ভালো। পলাশের চরিত্র খুব ফান এবং কাজ করে মজা পাচ্ছি। আরও চরিত্রগুলো ধীরে ধীরে জানা যাবে।

‘ইউটিউমার’র গল্প আদনান আল রাজীবের নিজের। চিত্রনাট্য করেছেন আদনান ও তার টিমের দুই সহকারী সাদিয়া ইসলাম রোযা ও নুহাশ। আদনান বলেন, নির্দিষ্ট শ্রেণীর দর্শকদের জন্য বানানো হচ্ছে না। গল্পটা বলতে চাচ্ছিলাম তাই বানাচ্ছি। তাছাড়া অনেকদিন হাসিঠাট্টার কিছু করিনা। দেখাতে চাই, নিজের মধ্যে কতটুকু হাসিঠাট্টা জমা আছে। মূলত এজন্যই বানাচ্ছি। আগে শুটিং শেষ করি। তারপর পোস্ট প্রোডাকশনের কাজ করতে হবে। রিলিজ দিতে হয়তো একটু সময় লাগবে।

চারদিকে ওটিটি’র জোয়ার বইছে। বৈশ্বিক বড় বড় প্লাটফর্মের দিকে মানুষ বেশি ঝুঁকছেন। আদনান মনে করেন, আগামী দুই বছর হবে ওটিটি এগিয়ে যাওয়ার সেরা সময়। অন্যান্য দেশে ওটিটি ব্যবহারে মানুষ অভ্যস্ত। বাংলাদেশে কম সংখ্যক মানুষ অভ্যস্ত কিন্তু আগামিতে আরো বেশি অভ্যস্ত হবে।

ওটিটির সম্ভাবনা নিয়ে এই নির্মাতা আরো বলেন, দেশের প্লাটফর্মগুলো মজার সব প্রজেক্ট নিয়ে আগাচ্ছে। সমানভাবে আমরা যদি এখানে কাজ করি তাহলে ওটিটি এগিয়ে যাওয়ার আরও সুযোগ রয়েছে। এখানে দর্শক ভালো কনটেন্ট গল্প ও ভিজুয়াল চান। ওভারঅল দেখতে সিনেম্যাটিক হতে হবে। ইউটিউবের নাটক বা টেলি ছবি থেকে বেরিয়ে নতুন কিছু দেখতে চায়। সবমিলিয়ে আমার মনে হয় আগামিতে ওটিটির ভালো সম্ভাবনা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদনান আল রাজীবইউটিউমারওটিটিওয়েব ফিল্মচরকিজিয়াউল হক পলাশপ্রীতম হাসানলিড বিনোদনস্যাটায়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

আগস্ট ১, ২০২৬

জুলাই আন্দোলনে কারাবন্দীদের জুলাইযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

আগস্ট ১, ২০২৬

বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা, বক্স অফিসেও অপ্রতিরোধ্য

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT