বিনোদন

অতিথি বিচারক হিসেবে সেরাকণ্ঠে সুবর্ণা মুস্তাফা ও তপন চৌধুরী

চ্যানেল আই অনলাইন- সেরাকণ্ঠে তপন সুবর্ণা

চ্যানেল আই অনলাইন- সেরাকণ্ঠে তপন সুবর্ণা

বাছাইকৃত সেরা ২০ প্রতিযোগীর কণ্ঠে গান শুনতে চ্যানেল আই সেরাকণ্ঠের অতিথি বিচারকের আসনে এবার বসছেন জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা এবং কণ্ঠশিল্পী তপন চৌধুরী।

১১ ও ১২ ডিসেম্বর প্রচারের অপেক্ষায় থাকা সেমিফাইনালের এই দুই পর্বে দুই গ্রুপে ভাগ হয়ে গান গাইবেন প্রতিযোগীরা। সেখানে প্রথমে তারা পরিবেশন করবেন তপন চৌধুরী ও মিতালী মুখার্জির গান।

এরপরে শুরু হওয়া দ্বিতীয় সেমিফাইনাল রাউন্ডের অতিথি বিচারক সুবর্ণা মুস্তাফার জন্য থাকছে প্রতিযোগীদের কণ্ঠে তাঁর অভিনীত চলচ্চিত্রগুলোর গান।

ফিজ আপ চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭ এর মূল বিচারক হিসেবে আছেন সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিৎ, মিতালী মুখার্জি এবং রেজওয়ানা চৌধুরী বন্যা।

ইজাজ খান স্বপনের পরিচালনায় ও মারিয়া নূরের উপস্থাপনার প্রতি সোমবার ও মঙ্গলবার দর্শক ফিজ আপ চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭ দেখতে পাচ্ছেন চ্যানেল আই এর পর্দায় রাত আটটায়।

বিষয়:কুমার বিশ্বজিৎ তপন চৌধুরী রেজওয়ানা চৌধুরী বন্যা সামিনা চৌধুরী সুবর্ণা মুস্তাফা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…