চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতঃপর ঢাকায় ফিরছেন অভিনেতা শাহরিয়ার শুভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২০
বিনোদন
A A

গত কয়েক দিন ধরেই আলোচনায় ২০০৫ সাল থেকে ছোট পর্দায় অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা শাহরিয়ার শুভ। না, অভিনয়ের জন্য নয়! বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে তিনি আলোচিত হচ্ছেন ‘মানসিক ভারসাম্যহীন’ হিসেবে!

গত তিন/চার দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে তার কিছু ছবি ভাইরাল হয়। এই অভিনেতার অগুছালো কিছু ছবি প্রকাশ করে গ্রুপগুলোতে বলা হয়- এক সময়ের জনপ্রিয় অভিনেতা শাহরিয়ার শুভ মানসিক ভারসাম্য হারিয়ে সরিষাবাড়ি জামালপুর স্টেশনের আশপাশে ছোটাছুটি করছেন। সংশ্লিষ্টদের খোঁজ করারও আহ্বান জানানো হয় পোস্টগুলোতে।

বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দেয় নাটক পাড়ায়। সহঅভিনেতা, নির্মাতা সহ সংশ্লিষ্ট অনেকে তার খোঁজ দেওয়ার অনুরোধ জানিয়ে ফেসবুক পোস্ট দেন। এরপর ডিরেক্টর গিল্ডস, অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকেও অভিনেতা শাহরিয়ার শুভর খোঁজ নেয়া হয়। রবিবারই তার সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হন তারা।

অবশেষে জামালপুর থেকে ঢাকায় আসতে চলেছেন ‘পঞ্চম বিবাহবার্ষিকী’ খ্যাত এই অভিনেতা। এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানালেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

সোমবার দুপুরে তিনি বলেন, শুভর বিষয়টি নিয়ে আমরা উদ্বেগের মধ্যে ছিলাম। বহু অভিনেতা অভিনেত্রীর কল পেয়েছি আমরা। নিজেরা উদ্যোগী হয়ে রবিবার শুভর সঙ্গে যোগাযোগ করতে সফল হই। তিনি ঘটনার বিস্তারিত আমাদের বলেছেন।

নাসিম বলেন, ‘মানসিক ভারসাম্যহীনতা নয় বরং তিনি সেখানে প্রতারণা চক্রের খপ্পড়ে পড়েছিলেন বলেই আমাদের জানান। তিনি আমাকে জানান, কয়েকদিন আগে তিনি শুটিং লোকেশন দেখতেই জামালপুর গিয়েছিলেন। এরপর সেখানে একটি চক্রের প্রতারণার শিকার হয়ে দোকানে চা খাওয়ার পর তিনি স্মৃতি হারিয়ে ফেলেন। সম্ভবত চায়ের সঙ্গে কিছু মিশিয়ে তাকে খাওয়ানো হয়ে থাকতে পারে। কারণ এরপর থেকেই কয়েকদিন ধরে ভারসাম্যহীনভাবে পথে পথে ঘুরেছেন। তাকে এমন অবস্থায় দেখে চিনতে পেরে সেখানকার স্থানীয় কিছু সাংবাদিক ও তরুণ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ আছেন। সোমবারই ঢাকায় ফিরছেন তিনি।’’

Reneta

নাসিম জানান, শুভ ঢাকায় ফিরলে তারসঙ্গে কথা বলে আরো বিস্তারিত জানানো যাবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেতামানসিকলিড বিনোদনশাহরিয়ার শুভসামাজিক যোগাযোগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের বাকি ২৪ দিন: মেসি-রোনালদোসহ যাদের উপর নজর থাকবে

মে ১৮, ২০২৬

ঢাবিতে সেমিনার, নবনিযুক্ত ওষুধ প্রশাসন মহাপরিচালককে সংবর্ধনা

মে ১৮, ২০২৬

অ্যাটকোর অনাপত্তিপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার

মে ১৮, ২০২৬

ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়েছে যুক্তরাষ্ট্র

মে ১৮, ২০২৬

মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানকে বিশ্বরেকর্ড গড়ার আমন্ত্রণ

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT