আন্তর্জাতিক

ভারতে অগ্নি প্রাইম মিসাইলের সফল পরীক্ষা

ভারতীয় অগ্নি প্রাইম মিসাইলের সফল পরীক্ষা, আকাশে উৎক্ষেপণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় অগ্নি প্রাইম মিসাইলের সফল উৎক্ষেপণ, আকাশে উড়ছে, পরীক্ষার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

উড়িষ্যা উপকূলে অগ্নি প্রাইম মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। মিসাইলটি এক থেকে দুই হাজার কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।

শনিবার এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, অগ্নি প্রাইম হলো অগ্নি সিরিজের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র। এই মিসাইল অত্যন্ত হালকা মিশ্র ধাতুতে তৈরি এবং এতে নতুন পরমাণু ক্ষমতাধর বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সফল মিসাইল পরীক্ষার জন্য প্রতিরক্ষা ও গবেষণা উন্নয়ন সংস্থাকে (ডিআরডিও) অভিনন্দন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এর আগে চলতি বছরের ২৮ জুন অগ্নি প্রাইম মিসাইলের প্রথম পরীক্ষা করেছিল ভারত। শনিবার সকাল ১১টার দিকে বালাসোরের এপিজে আবদুল কালাম দ্বীপে দ্বিতীয়বারের মতো মিসাইলের সফল পরীক্ষাটি চালানো হয়।

বিষয়:ভারত মিসাইল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…