চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রমিককণ্ঠ যেনো আমরা কান পেতে শুনি: বার্নিকাট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৪ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

শ্রমিকদের জোরালো ও শক্তিশালী মতামত প্রদানকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। তিনি এমনই মতামত প্রদানের পরিবেশ তৈরির কথা বলেন, ‘যেখানে তারা বলতে পারবে ‘আমরা এমন ফেটে যাওয়া দেয়াল-যুক্ত ভবনে কাজ করব না’, এবং তাদের সেই মতামত যেন শোনা হয় এবং সম্মান করা হয়।’

রানা প্লাজা ভবন ধসের তিন বছর পূর্তি উপলক্ষে এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

বার্নিকাট বলেন, বাংলাদেশ সরকারও ইতোমধ্যে শত শত নতুন ইউনিয়নের নিবন্ধন দিয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শ্রমিকদের প্রতি আহ্বান জানান যেনো তারা গণতান্ত্রিকভাবে তাদের নিরাপত্তা ও স্বাস্থ্য কমিটির প্রতিনিধি নির্বাচন করেন, যাতে তাদের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকে।

রাষ্ট্রদূত মনে করেন, রানা প্লাজার দুঃখজনক ভবন ধস আমাদের সবার ওপর একটি দায়িত্ব অর্পণ করেছে – সরকারি কর্মকর্তা, শ্রমিক, কারখানা মালিক এবং ভোক্তা হিসাবে আমাদের সম্মিলিত দায়িত্ব একটি নিরাপদ কর্মপরিবেশ তৈরি করা ও এই বিষয়টি নিশ্চিত করা যেনো শ্রমিকদেরও বলার অধিকার থাকে।

বার্নিকাট জানান, গত তিন বছর ধরে ৩৬শ’রও বেশি কারখানার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করা হয়েছে এবং ৩৯ টি ঝুঁকিপূর্ণ কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মানুষরা কারখানার নিরাপত্তাজনিত তথ্য পেতে পারেন ওয়েবসাইটের এই ঠিকানায় — http://database.dife.gov.bd/factories।

বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ২শ’রও বেশি পরিদর্শক নিয়োগ দিয়েছে এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে। এছাড়াও একটি টোলমুক্ত হেল্প লাইন চালু করেছে যার নম্বর হলো: ০৮০০-৪৪৫০০০। হাজারো কারখানা তাদের কর্মস্থলের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের জন্য পদক্ষেপ নিয়েছে এবং ৩১ টি কারখানা সম্পূর্ণরূপে পুনর্গঠন করা হয়েছে।

এই সব কিছুই চমৎকার অর্জন, যা জীবন রক্ষা করতে পারে বলে মনে করেন বার্নিকাট।

মার্কিন রাষ্ট্রদূত আহ্বান জানান, ‘রানা প্লাজা ভবন ধসের ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য, তাদের পরিবারের জন্য এবং এই ঘটনায় যারা আহত হয়েছেন, আসুন আজকে আমরা এক মুহূর্ত সময় নিয়ে তাদের কথা স্মরণ করি। বাংলাদেশের শ্রমিক, মালিকপক্ষ এবং সরকারের সঙ্গে একসাথে কাজ করার জন্য আসুন আমরা ভবিষ্যতের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করি যেনো এ ধরনের দুঃখজনক ঘটনা ভবিষ্যতে আর না ঘটে।

একটি উন্নততর ও অধিকতর উজ্জীবিত তৈরি পোশাক খাত নির্মাণে এবং শ্রমিকের অধিকার ও নিরাপত্তার সঙ্গে সাফল্য যে ওতপ্রোতভাবে জড়িত সে জন্যেও আমাদের একত্রে কাজ করতে হবে বলে মনে করেন তিনি।

ট্যাগ: রানা প্লাজা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাবি অধ্যাপক হত্যা: ক্লু’র সন্ধানে পুলিশ

পরবর্তী

মাথা বেচে দিয়ে বুদ্ধিজীবীদের মাথাপিছু আয় বৃদ্ধি

পরবর্তী

মাথা বেচে দিয়ে বুদ্ধিজীবীদের মাথাপিছু আয় বৃদ্ধি

মুস্তাফিজকে নিয়ে খুনসুটি

সর্বশেষ

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬

টুর্নামেন্টের অভাব আর আর্থিক অনিশ্চয়তা প্রভাব ফেলছে দাবার বোর্ডে

আগস্ট ২৫, ২০২৬

মক্কা চুক্তি কী: বাংলাদেশ কেন আগ্রহী, ভারত কেন অস্থির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT