নিয়াজ মোরশেদ থেকে এনামুল হোসেন রাজীব, এরপর পেরিয়েছে প্রায় ১৮টি বছর। এই ১৮ বছরে বাংলাদেশ থেকে গ্র্যান্ডমাস্টার খেতাব পায়নি কেউ। পর্যাপ্ত আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার অভাবে দেশের র্যাংকিংও বাড়ে না। তাই এক সময়ের সম্ভাবনাময় খেলা হিসাবে বিবেচিত দাবা’র এখন রুগ্ন দশা। সানিয়াত তন্ময়ের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্বে আজ থাকছে দাবা নিয়ে সংকটের কারণ।








