আইপিএলে টানা তৃতীয় জয়ের পর তা মহাআনন্দে উদযাপন করেছে মুস্তাফিজুর
রহমানের সানরাইজার্স হায়দরাবাদ। জয় উদযাপনের সময় কাটার মাস্টারকে নিয়ে মজা
করেন তার সতীর্থরা। মুস্তাফিজের দুরন্ত বােলিংয়ে কিংস ইলিভেন পাঞ্জাবকে ৫
উইকেটে হারায় সানরাইজার্স।
সানরাইজাের্সের অফিসিয়াল ফেসবুকের ছবিতে দেখা যায়, অধিনায়ক ডেভিড ওয়ার্নার, ব্যাটিং উপদেষ্টা ভিভিএস লক্ষণ কেক নিয়ে মুস্তাফিজের সাথে মজা করছেন। এক পর্যায়ে কাটার মাস্টারের মুখে তা মেখে দেন লক্ষণ।

আইপিএল ২০১৬ আসরে এখন পর্যন্ত সেরা বোলিং ইকোনমি মুস্তাফিজের। চার ওভারে এক মেডেনসহ মাত্র ৯ রানের ২ উইকেট নেন তিনি।
আইপিএলে ৪ ওভারের বোলিং স্পেলে এর আগে সেরা বোলিং ইকোনমি ছিল রজত বাটিয়ার। ৪ ওভার শেষে ১০ রানের খরচায় ১টি উইকেট নিয়েছিলেন তিনি।









