বাংলাদেশ

রাবি অধ্যাপক হত্যা: ক্লু’র সন্ধানে পুলিশ

রাবি অধ্যাপক হত্যা: ক্লু’র সন্ধানে পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী
হত্যা মামলা বোয়ালিয়া মডেল থানা থেকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায়
একজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তাকে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাবি অধ্যাপক হত্যা: ক্লু’র সন্ধানে পুলিশ

রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহম্মদ শামসুদ্দিন বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হত্যাকাণ্ডের পরই পুলিশ তথ্য সংগ্রহের কাজ শুরু করে।

‘গতকাল রাতে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছি। জিজ্ঞাসাবাদের পর কোনো ক্লু পাওয়া গেলে আমরা সেভাবেই এগোবো। যতগুলো কারণ থাকতে পারে তার সবটাই আমরা খতিয়ে দেখছি। আমরা আশাবাদী,’ বলে মন্তব্য করেন পুলিশ কমিশনার।  

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাসভবনের কাছে প্রফেসর এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ইসলামী চরমপন্থিরা জড়িত বলে ধারণা করছে পুলিশ।

ঘটনার দিন বিকেলে নগরীর বোয়ালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত অধ্যাপকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ।

বিষয়:রাবি-শিক্ষক হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…