চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গারা ঘরে ফিরতে পারলেই পরিস্থিতি স্বাভাবিক হবে: সুষমা স্বরাজ

পান্থ রহমান পান্থ রহমান
৮:৪২ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
সুষমা স্বরাজের ছবি, তিনি সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিগত নিধনের শিকার হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর মিয়ানমারে ফিরে যাওয়ার পক্ষে মত দিয়েছে ভারত। ঢাকায় যৌথ পরামর্শক কমিশনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন: ঘরছাড়া মানুষগুলো রাখাইনে ফিরে গেলেই পরিস্থিতি স্বাভাবিক হবে।

দু’দেশের মধ্যে চতুর্থ যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে দু’দেশের মধ্যে চলমান প্রকল্প এবং অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান নিয়ে আলোচনা হয়।

সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্সের কথা পুনর্ব্যক্ত করার পাশাপাশি দু’দেশই নিরাপত্তা সহযোগিতা এবং সীমান্ত হত্যা শূন্যের কোটায় আনতে ঐক্যমত হয়েছে। এছাড়া ত্রিপুরা থেকে আরও ৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি নিশ্চিত করা ছাড়াও সড়ক, নৌ এবং রেলপথে যোগাযোগ বাড়াতে নতুন ৫টি রুট চালুর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। নেপালকে সঙ্গে নিয়ে আপাতত ত্রিদেশীয় মোটরযোগাযোগ চালু করতেও সম্মত হয়েছে দুই দেশ।

Banglabid

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে জানালেও সে বিষয়ে কোন কথা বলেননি সুষমা।

প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকের পর দুই দেশের মধ্যে তেল-গ্যাস ক্রয়-বিক্রয় এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য সহায়ক কেন্দ্র স্থাপনে সমঝোতা স্মারক সই হয়। পরে সংবাদ সম্মেলনে দুই মন্ত্রী জানান বৈঠকের বিস্তারিত।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সম্পর্ক কৌশলগত সম্পর্কের চেয়েও বেশি কিছু। এই সম্পর্ক সার্বভৌমত্ব, সমতা এবং বিশ্বাসের ওপর দাঁড়িয়ে।

Reneta

রোববার দুপুরে একটি বিশেষ ফ্লাইটে নয়াদিল্লী থেকে ঢাকা পৌঁছালে সুষমা স্বরাজকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। এয়ারবেইজের স্বাগত চা-পর্ব শেষ করে বিকালে দুই মন্ত্রী যোগ দেন দু’দেশের মধ্যে চতুর্থ যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারতসুষমা স্বরাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একটাই তো ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের

পরবর্তী

সোমবার মিয়ানমার সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী
স্বরাষ্ট্রমন্ত্রীর মিয়ানমার সফর নিয়ে আলোচনা করছেন তিনি. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার মিয়ানমার সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ক্রিকেট মাঠে খেলোয়াড়রা ব্যাটিং ও বোলিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সান্ত্বনার জয় চেয়ে অস্বস্তির হোয়াইটওয়াশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT