চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমার পরিস্থিতি নিয়ে সুষমা স্বরাজের উদ্বেগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A

মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন বলে জানিয়েছেন সফরকারী ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দু’দেশের যৌথ ‘জিরো টলারেন্স’ অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি।

ভারত-বাংলাদেশ যৌথ পরামর্শক কমিশনের সভায় অংশ নিতে দুই দিনের সফরে ঢাকায় এসে একথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে রোববার বেলা পৌনে ২টায় তিনি ঢাকায় পৌঁছান। বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তাকে স্বাগত জানান।

সুষমা স্বরাজ এই সফরে এ এইচ মাহমুদ আলীর সঙ্গে যৌথভাবে ভারত-বাংলাদেশ যৌথ পরামর্শক কমিশনের চতুর্থ সভার সভাপতিত্ব করবেন। ভারত সরকারের অর্থায়নের ১৫টি প্রকল্পেরও উদ্বোধন করবেন তিনি।

সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এরপর রাত ৮টায় হোটেল সোনারগাঁওয়ে বেগম খালেদা জিয়া এবং সাড়ে ৮টায় বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের সঙ্গে সুষমা স্বরাজ বৈঠক করবেন। এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।

২০১৪ সালের মে মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রথম বিদেশ সফরে বাংলাদেশে এসেছিলেন সুষমা স্বরাজ। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি হবে বাংলাদেশে তার দ্বিতীয় সফর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রোহিঙ্গাসুষমা স্বরাজসুষমা স্বরাজের ঢাকা সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এপেক্স ফুটওয়্যারের কারখানা পরিদর্শন করল ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

মে ২৩, ২০২৬

কবে আসছে নুসরাত ফারিয়ার নতুন গান?

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণচেষ্টায় মাদ্রাসার প্রধান শিক্ষককে গণপিটুনির পর পুলিশে দিল জনগণ

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠিক সুযোগ পেলে বাংলাদেশও সেমিকন্ডাক্টরে বৈশ্বিক শক্তি হতে পারে: এনায়েতুর রহমান

মে ২৩, ২০২৬

ইউজিসির নতুন সদস্য ড. আব্দুল্লাহ আল মামুন

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT