বাংলাদেশ

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

বাংলাদেশ পুলিশ লোগো, তেজগাঁও ও পল্টন থানার ওসি প্রত্যাহার বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও এবং পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে প্রশাসনিক কারণে প্রত্যাহার করে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা স্বাক্ষরিত এক আদেশে তাদের প্রত্যাহার করে সংযুক্ত করা হয়।

প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন- তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ক্যশৈনু এবং পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোস্তফা কামাল খান।

আদেশে আরও বলা হয়, তাদের প্রত্যাহার ও সংযুক্তির আদেশ ২২ আগস্ট ২০২৬ তারিখ থেকেই কার্যকর হবে।

বিষয়:অফিসার ইনচার্জ ওসি ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ পল্টন মডেল থানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…