চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুতেই হাল সিটির কাছে ২-০তে হেরে হতাশ ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফের্নান্দেজ। তার মতে, গত মৌসুমের একই ভুলের পুনরাবৃত্তিই ম্যাচে ইউনাইটেডের পরাজয়ের বড় কারণ।

ম্যাচ শেষে ব্রুনো বলেছেন, ‘গত মৌসুমে অ্যাওয়ে ম্যাচগুলোতে আমরা যে একই ভুল করেছি, এবারও সেটাই করেছি।’ তার অভিযোগ, ইউনাইটেড শুরুতেই প্রতিপক্ষকে অতিরিক্ত সময় ও বলের নিয়ন্ত্রণ দিয়েছে। ম্যাচের প্রথম ২০ মিনিটে হালের গোলরক্ষকই বলের ওপর সবচেয়ে বেশি সময় পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

ইউনাইটেড অধিনায়ক আরও বলেন, ‘আমাদের আরও বেশি প্রেস করতে হবে, আরও আগ্রাসী হতে হবে।’

সেট-পিসে দলের দুর্বলতাও তুলে ধরেন ব্রুনো। হালের দুই গোলই এসেছে সেট-পিস থেকে, প্রথমার্ধে সেমি আজায়ি ও নোবেল মেন্ডি গোল করেন।

‘আবারও সেট-পিস থেকে গোল হজম করেছি। এ জায়গায় আমাদের আরও পরিশ্রম করতে হবে, আরও আগ্রাসী হতে হবে এবং এ ধরনের গোল হজম করা বন্ধ করতে হবে।’

ম্যাচের আগে সেট-পিস হালের অন্যতম অস্ত্র হতে পারে, সেটি জানা ছিল বলেও জানান ব্রুনো। গত মৌসুমেও ঘরের মাঠের তুলনায় অ্যাওয়ে ম্যাচে দুর্বল ছিল ইউনাইটেড। ১৯টি অ্যাওয়ে ম্যাচে মাত্র সাতটিতে জয় পেয়েছিল তারা।

ট্যাগ: ইউনাইটেডইপিএলব্রুনোলিড স্পোর্টসহাল সিটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

পরবর্তী

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

পরবর্তী

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT