চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে গেল খাশোগির পরিবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A

ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে হত্যার শিকার হওয়া সাংবাদিক জামাল খাশোগির বড় ছেলেসহ তার পরিবার সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্রে গেছেন।

সাংবাদিক জামাল খাশোগি সৌদি সরকারের সমালোচনা করায় সৌদি ত্যাগে তার পরিবারের উপর নিষেধাজ্ঞা ছিল। জামাল খাশোগি হত্যার তিন সপ্তাহ পর শুক্রবার তার পরিবার সৌদি ত্যাগ করতে পারলেন।

খাশোগি হত্যার ঘটনা তদন্ত করতে গত রোববার তুরস্কে যান সৌদি সরকারের পাবলিক প্রসিকিউটর সৌদ আল-মোজেব।এর তিন সপ্তাহ আগে সাংবাদিক জামাল খাশোগিকে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে হত্যা করা হয়।

তুরস্কের প্রেসিডেন্ট টেলিভিশনে দেয়া এক ঘোষণায় সৌদি সরকারের পাবলিক প্রসিকিউটরকে ইস্তাম্বুলের প্রসিকিউটিং অথরিটির সঙ্গে সাক্ষাত করতে আহ্বান জানান। এছাড়া তুরস্কের কাছে অনেক প্রমাণ রয়েছে যা এখনো তুরস্ক প্রকাশ করেনি বলেও জানান তিনি।

সৌদি সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়ে আরো বলেন, জামাল খাশোগির মরদেহ কোথায় রাখা হয়েছে এবং তাকে হত্যায় স্থানীয় সহযোগীর নাম প্রকাশ করতে সৌদির প্রতি আহ্বান জানান।

সৌদি প্রসিকিউটর সৌদ আল-মোজেব বৃহস্পতিবার বলেন, জামাল খাশোগি হত্যা একটি পরিকল্পিত ঘটনা।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রয়োজনীয় কাগজপত্র নিতে গিয়ে নিখোঁজ হন জামাল খাশোগি। প্রথম দিকে সৌদি সরকার অস্বীকার করলেও, পরে সৌদির পক্ষ থেকে কনস্যুলেটের ভেতরে খাশোগি নিহত হয়েছেন বলে স্বীকার করা হয়।

কিন্তু এই ব্যাখ্যা সত্য নয় বলে শুরু থেকেই দাবি করে আসছে তুরস্ক। খাশোগি হত্যাকাণ্ডের প্রকৃত সত্য ও বিস্তারিত সৌদি সরকারকে প্রকাশ করতে হবে বলে হুঁশিয়ারি দেয় তারা।

ট্যাগ: তুরস্কের প্রেসিডেন্টসাংবাদিক জামাল খাশোগিসৌদি সরকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের আদালতে বেকসুর খালাস বিএনপির সালাউদ্দিন আহমেদ

পরবর্তী

বিপুল পরিমাণ টাকা ও মাদকসহ চট্টগ্রামের জেলার আটক

পরবর্তী
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপুল পরিমাণ টাকা ও মাদকসহ চট্টগ্রামের জেলার আটক

এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাইয়ে মেয়েদের আরেকটি হার

সর্বশেষ

সিনিয়র স্কোরার সাইয়েদুরের মৃত্যুতে বিসিবির শোক

আগস্ট ৩০, ২০২৬

প্লাস্টিক উৎপাদনকারীদেরও দায়িত্ব নিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাকো নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা এক সদস্যের

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

আগস্ট ৩০, ২০২৬

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT