চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের আদালতে বেকসুর খালাস বিএনপির সালাউদ্দিন আহমেদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে বেকসুর খালাস দিয়েছেন ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের আদালত।

শুক্রবার শুনানি শেষে আদালত তাকে খালাস দেয় বলে নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

সালাউদ্দিন আহমেদের ব্যক্তিগত সহকারি সেফাউল করিম চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আশা করি শিগগিরই তিনি দেশে ফিরে আসবেন।

২০১৫ সালের ১১মে গ্লোফ লিংক এরিয়া থেকে ‘সন্দেহজনক এবং লক্ষ্যহীন’ ঘুরতে থাকা অবস্থায় শিলং পুলিশ সালাউদ্দিন আহমেদকে আটক করে। অসুস্থতার কারণে তাকে শিলং এর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতের পররাষ্ট্রনীতির আইন মোতাবেক বৈধ কাগজ-পত্র না থাকায় ভারতে অনধিকার প্রবেশের দায়ে ভারতের ফরেন অ্যাক্ট-১৯৪৬ সেকশন-১৪ অনুযায়ী সালাউদ্দিনের আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

ভারতের দণ্ডবিধিতে অনুপ্রবেশের মামলায় সর্বোচ্চ ৫ বছরের সাজা এবং অর্থদণ্ডের বিধান রয়েছে বলে শিলংয়ের আইনজীবীরা সেসময় জানান। রায়ের আগে তার বিরুদ্ধে ইতোমধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

Reneta

২০১৫ সালের ১০মার্চ সালাউদ্দিন আহমেদ অপহরণের শিকার হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। সালাউদ্দিন আহমেদ এক স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে বলেন তিনি অপহরণ হয়েছিলেন। ভারতে যাওয়ার ব্যাপারে তিনি কিছুই জানেন না বলেও দাবি করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি নেতা সালাউদ্দিনসালাউদ্দিন আহমেদসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT