চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাক্রোঁকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট পদে পুনঃনির্বাচিত হওয়ায় এমানুয়েল ম্যাক্রোঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে দেয়া এক অভিনন্দন বার্তায় বলেন, ‘ফ্র্যান্সের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে আপনার বিজয়ে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই বিজয়ে আপনার প্রতি ফরাসী জনগনের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটেছে।’

বার্তায় বলা হয়, ‘দেশটির জনগনের কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করতে আপনার উদ্যোগ ও প্রতিশ্রুতি আপনাকে পুনরায় নির্বাচিত করেছে।’ এতে আরও বলা হয়, ‘আপনারই কথামতো এই নির্বাচন ছিল ইউরোপীয় ইউনিয়ন, ধর্মনিরপেক্ষতা ও ভ্রাতৃত্বের জন্য একটি গণভোট।’

শেখ হাসিনা বার্তায় এমানুয়েল ম্যাক্রোঁকে বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, ফ্রান্সের জনগণ তার মূল্যবোধ ও ভিশনের কারনেই তাকে এই রায় দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বিশ্বাস যে আপনার সক্ষম নেতৃত্বে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের বাইরেও, বৈশ্বিক পযার্য়ে অব্যাহতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।’

প্রধানমন্ত্রী দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের কথা স্মরন করে, পারস্পারিক সার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে দু’দেশের মধ্যকার এই সম্পর্ক আগামী দিনগুলোতে আরো দৃঢ় ও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন।

শেখ হাসিনা বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্যবসা বাণিজ্যে সহযোগিতা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে আমাদের প্রচেষ্টায় ফ্রান্স আমাদের পাশেই আছে বলে মনে করি।’

প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ করে জলবায়ু পরিবর্তন,জঙ্গিবাদ দমন, নিয়মিত অবিভাসন এবং লিঙ্গ সমতার ক্ষেত্রে ম্যাকরনের সঙ্গে তিনি ঘনিষ্ট ভাবে কাজ করার জন্য অধির আগ্রহে প্রতিক্ষা করছেন।

প্রধানমন্ত্রী গত বছরের নভেম্বর মাসে তার ফ্রান্স সফরের কথা উল্লেখ কওে, তার আতিথেয়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেখ হাসিনা যতশিগগির সম্ভব সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার জন্য পুনঃনির্বাচিত ফরাসী প্রেসিডেন্ট ম্যাকরনকে আমন্ত্রণ জানান।

শেখ হাসিনা বলেন, আপনি পুনরায় নির্বাচিত হলে বাংলাদেশ সফরে আসতে আপনার দেয়া প্রতিশ্রুতির সুযোগটি আমি নিচ্ছি।

শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা আরও বলেন, ‘আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং আমি ঢাকায় আপনাকে এবং আপনার পত্নীকে অভ্যর্থনা জানাতে অধির আগ্রহে অপেক্ষা করছি।’

ট্যাগ: এমানুয়েল ম্যাক্রোঁপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গাদের বেদনার কথা শুনলেন ড্যানিশ রাজকুমারী

পরবর্তী

রমজান আমার কাছে উৎসবের মত : গায়ক শেখ সাদী

পরবর্তী
শেখ সাদী রমজানে উৎসবের মতো আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজান আমার কাছে উৎসবের মত : গায়ক শেখ সাদী

পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধের প্রভাব দেখাচ্ছে গ্যাস পাইপলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

সর্বশেষ

সিনিয়র স্কোরার সাইয়েদুরের মৃত্যুতে বিসিবির শোক

আগস্ট ৩০, ২০২৬

প্লাস্টিক উৎপাদনকারীদেরও দায়িত্ব নিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাকো নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা এক সদস্যের

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

আগস্ট ৩০, ২০২৬

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT