আন্তর্জাতিক

পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধের প্রভাব দেখাচ্ছে গ্যাস পাইপলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাস পাইপলাইন সিস্টেমের ছবি, যা রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধের কারণে প্রভাব দেখাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উত্তেজনার মধ্যে পাইপলাইনের মাধ্যমে পোল্যান্ডে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে মস্কো।

পোল্যান্ডের নিউজ পোর্টাল ওনেট পোলিশ সরকার এবং রাষ্ট্রীয় জ্বালানী শক্তি সংস্থা পিজিএনআইজি’র বরাতে জানায়, ইয়ামাল-ইউরোপ গ্যাস পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা গ্যাস বন্ধ করেছে রাশিয়া।

তবে গ্যাস বন্ধের বিষয়টি আনুষ্ঠানিকভাবে মস্কো বা ওয়ারশ কোনো পক্ষই নিশ্চিত করে বলেনি।

পোলিশ সূত্র দাবি করেছে, রাশিয়া পোল্যান্ডকে গ্যাস সরবরাহ বন্ধ করার বিষয়টি আগে থেকে জানায়নি।

গতকাল মঙ্গলবার, পোল্যান্ড রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রমের বিরুদ্ধে নতুন দফা নিষেধাজ্ঞা আরোপ করে। গ্যাজপ্রম পোলিশ কোম্পানির ৪৮ শতাংশ শেয়ারের মালিক। পাশাপাশি ইয়ামাল-ইউরোপ গ্যাস পাইপলাইনের সহ-মালিকও তারা।

কৌশলগত জ্বালানি অবকাঠামোর পোলিশ সরকারের একজন প্রতিনিধি পিওত্র নাইমস্কি বলেছেন, ওয়ারশ রুবেলে রাশিয়ান গ্যাসের জন্য অর্থ দিতে চায় না। এই মাসের শুরুতে মস্কো রুবেলের মাধ্যমে নতুন অর্থপ্রদান ব্যবস্থার নির্দেশনা দিয়েছে।

বিষয়:ইউক্রেন পোল্যান্ড রাশিয়া রাশিয়া-ইউক্রেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…