চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানের ফেরার ম্যাচে শেষ চারে সেনেগাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
সেনেগাল দলের ফুটবল খেলোয়াড়রা মাঠে একত্রিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাথার চোটে ছিটকে যাওয়ার শঙ্কা ছিল সাদিও মানের। গুরুতর সেই চোট কাটিয়ে ফিরলেন আফকনের শেষ আটের লড়াইয়ে, করালেন সতীর্থকে দিয়ে গোল। গিনিকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকেটও নিশ্চিত করেছে তারকা উইঙ্গারের দল।

আফ্রিকান কাপ অব নেশনসে শেষ চারের টিকেট কাটার লক্ষ্যে প্রত্যাশিত জয় তুলেছে ফিফা র‌্যাঙ্কিংয়ের ২০তম দল সেনেগাল। গিনিকে ৩-১ ব্যবধানে হারানোর ম্যাচে জালের দেখা পেয়েছেন ডিয়েডিউ, কাওয়াতে ও সার। গিনির হয়ে একমাত্র গোলটি বুইলা সামের।

সেনেগালের ২৩টি ও গিনির ১৯ ফাউলের ম্যাচে বল দখলে এগিয়ে ছিল ১১৪ নম্বর দলটি। আক্রমণ, গোলে শট ও আধিপত্যের বিচারে যোজন এগিয়ে ছিল মানের দল। সেনেগালিজদের ১৬ শটের ৫টি ছিল লক্ষ্যে, বিপরীতে ৯ শটের দুটি লক্ষ্যে রাখতে পারে গিনি।

Banglabid

স্ট্যাডে আহমাদু আহিদজো স্টেডিয়ামে ফেভারিট হিসেবে শুরু করে সেনেগাল। প্রথমার্ধে বল দখল এবং আক্রমণে গিনির রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রাখে সেনেগাল। ধারাবাহিকতায় ২৮ মিনিটে এগিয়ে যায়। লিভারপুল ফরোয়ার্ড মানের বাড়ানো বল নিখুঁতভাবে জালে ঠেলে দেন ফামারা দিদিউয়।

বিরতির পর ৪৯ মিনিটে শুরু হয় পেনাল্টি বিতর্ক। কাওলিবালির হ্যান্ডবলের জোড়াল দাবি করলে পরিস্থিতি গড়ায় ভিএআরে। গিনির স্পটকিকের আবেদন বাতিল হয়। আট মিনিট পর সমতায় ফেরে দলটি। পেনাল্টি এলাকায় নিচু হয়ে আসা বল দারুণ এক শটে সেনেগাল জালে জড়ান বুইলা সাম।

ম্যাচে সমতা আসার পর আক্রমণের ধার বাড়ায় লায়ন্স অব তেরঙ্গারা। সংগঠিত ও নিয়ন্ত্রিত পারফর্মের মুখে কোণঠাসা হয়ে পড়ে গিনি। দশ মিনিট পর সেনেগালের লিড বাড়ান চেইকো কাওয়াতে।

Reneta

ইংলিশ ক্লাব ওয়াটফোর্ড উইঙ্গার ইসমাইলা সারের ৭৯ মিনিটের গোলে আরও এগিয়ে যায় সেনেগাল। পরের ১৩ মিনিটের সঙ্গে আরও ৩ মিনিট যোগ হলেও ম্যাচের স্কোরলাইনে পরিবর্তন আনতে পারেনি দুদল।

আফকনে সবার আগে শেষ চারে জায়গা করে নিয়েছে স্বাগতিক দেশ ক্যামেরুন। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ সালাহদের মিশর। বুরকিনা ফাসোর বিপক্ষে ফাইনালের টিকেট জোগাড়ে নামবে সাদিও মানদের সেনেগাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফ্রিকান কাপ অব নেশনসগিনিমানেলিড স্পোর্টসসালাহসেনেগাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিশরে ব্রাদারহুডের ১০ সদস্যের মৃত্যুদণ্ড

পরবর্তী

সালাহর নৈপুণ্যে সেমিতে মিশর

পরবর্তী
সালাহর দুর্দান্ত শট মিসরকে সেমিতে তুলেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সালাহর নৈপুণ্যে সেমিতে মিশর

Bald man in a suit speaking against a black background. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার ভুল তথ্য ঠেকাতে কঠোর হচ্ছে স্পটিফাই

সর্বশেষ

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬

সহায়তা কমায় সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ: ইউনিসেফ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT