পডকাস্ট প্লাটফর্মে যেকোন ধরনের কোভিড বিষয়ক আলোচনায় স্বয়ংক্রিয়ভাবে সতর্কতামূলক পরামর্শ দেওয়ার ঘোষণা দিয়েছে স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই।
প্রতিষ্ঠানটির সিইও ড্যানিয়েল ইকে বলেন, নতুন নির্দেশনা ব্যবহারকারীকে করোনাভাইরাসের ফ্যাক্টস নিয়ে তৈরি তথ্যভান্ডারে নিয়ে নিয় যাবে।
ক্ষতিকর কোন ভুল তথ্য শেয়ারের বিষয়েও নির্দেশনা জারি করেছে এই প্লাটফর্মটি।
ইকে বলেন, রোববার প্রতিষ্ঠানটি প্লাটফর্ম রুলস প্রকাশ করেছে। এটি ক্রিয়েটরদের গ্রহণযোগ্য কনটেন্ট তৈরির বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করবে।
নিয়মে বলা হয়েছে, জনস্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে, ক্ষতিকর, মিথ্যা ও প্রতারণামূলক মেডিকেল তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে নির্মাতাদের।
যেসব পুরোনো কনটেন্টে নিয়ম ভঙ্গ করার মতো বিষয় খুঁজে পাওয়া যাবে সেগুলোও সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।









