চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাহর নৈপুণ্যে সেমিতে মিশর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
সালাহর দুর্দান্ত শট মিসরকে সেমিতে তুলেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফ্রিকান কাপ অব নেশনসে মরক্কোর বিপক্ষে ২-১ গোলের জয়ে সেমিতে পা রেখেছে মিশর। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে পিছিয়ে পড়েছিল মিশর। পরে মোহাম্মেদ সালাহর বাড়িয়ে দেয়া বল ট্রেজেগুয়েট জালে জড়ালে জয় নিয়ে মাঠ ছাড়তে পারে।

ম্যাচের শুরুতেই মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমিকে বক্সের মধ্যে আয়মান আশরাফ ফাউল করে বসেন। পেনাল্টি পেয়ে যায় মরক্কো। সুযোগ কাজে লাগিয়ে লিড এনে দেন সোফিয়ানে বাউফল।

প্রথমার্ধের বাকি সময়ে এলোমেলো ফুটবল খেলে গোল আদায় করতে পারেনি কোনো দলই। ফলাফল ১-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় মরক্কো।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় মিশর। ৫৩ মিনিটে কর্নার কিক থেকে আসা বলে হেড করলে গোলরক্ষকের বাধায় পড়ে সেটি, ফিরতি শটে দুর্দান্ত গোলে মিশরকে সমতায় ফেরান সালাহ।

সমতায় ফিরেও গোছাল ফুটবল খেলতে পারেনি মিশর। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ আসে ৮৩ মিনিটে। মরক্কোর একজনের মাথা ছুঁয়া বল গোলপোস্টে বাধা পেয়ে ফিরে আসলে হতাশ হতে হয় কার্লোস কুইরোজের দলকে। বাকি সময়ে কোনো দল গোল না পেলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচের ভাগ্য।

খেলার শততম মিনিটে এসে সালাহ সতীর্থ ট্রেজেগুয়েটের দিকে বল বাড়িয়ে দেন। সুযোগে সেটি জালে জড়িয়ে জয়োল্লাসে মাতে মিশর। নিশ্চিত হয় সেমিতে খেলা।

৪ ফেব্রুয়ারি ক্যামেরুনের বিপক্ষে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে ভাহিড হ্যালিহোডিচের দল মিশর।

ট্যাগ: আফ্রিকান কাপ অব নেশনসমরক্কোমিশরলিড স্পোর্টসসালাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানের ফেরার ম্যাচে শেষ চারে সেনেগাল

পরবর্তী

করোনার ভুল তথ্য ঠেকাতে কঠোর হচ্ছে স্পটিফাই

পরবর্তী
Bald man in a suit speaking against a black background. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার ভুল তথ্য ঠেকাতে কঠোর হচ্ছে স্পটিফাই

কানাডার ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪১ বছর পর বাছাইপর্বে যুক্তরাষ্ট্রকে হারাল কানাডা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালের ভয়াবহ বন্যা বিষয়ে যা জানালেন বিশেষজ্ঞরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের চার বেসরকারি ব্যাংক নতুন শাখা খুলেও ১৩ হাজার কর্মী ছাঁটাই করেছে

আগস্ট ২৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

আগস্ট ২৭, ২০২৬

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় চীনের দায় নিয়ে প্রশ্ন, বেইজিং বলছে ‘মিথ্যা’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT