সন্ত্রাসী কর্মকাণ্ডের বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডের ১০ সদস্যকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন মিশরের একটি আদালত।
বিচারিক সূত্রকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি এ খবর নিশ্চিত করেছে।
এই দণ্ডাদেশ কার্যকর করতে আগামী ১৯ জুন আদালত বসার আগে মিশরের শীর্ষ ধর্মীয় কর্তৃপক্ষ গ্র্যান্ড মুফতির কাছে রায়ের অনুলিপি পাঠানো হবে। তবে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে তা শুধু আনুষ্ঠানিকতা মাত্র।







