চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিকারুননিসার অভিযুক্ত তিন শিক্ষককে বরখাস্তের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
অরিত্রি অধিকারী-আত্মহত্যার ঘটনা হৃদয়বিদারক

ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থী অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত তিন শিক্ষকের এমপিও বাতিলসহ তাদের বরখাস্তের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এই ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের করা তদন্ত কমিটি আত্মহত্যার প্ররোচণার প্রমাণ পাওয়ার বুধবার পরিচালনা কমিটিকে এই নির্দেশ দেন তিনি।

এছাড়াও তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার করারও নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

অ্যাকাডেমিক কার্যক্রম ও ক্লাস-পরীক্ষা বন্ধ
পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্কুলের সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম ও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্কুলের গর্ভনিং বডির সদস্য মুসতারীন সুলতানা।

বুধবার সহপাঠীর মৃত্যুতে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে, এ ঘোষণা দেয়া হয়।

তবে যতদিন পর্যন্ত সহপাঠী হত্যার বিচার না পাবেন, ততদিন তাদের অবস্থানে অনড় থেকে অান্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

বিষয়টি নিয়ে বুধবার সকাল থেকে একাধিকবার অধ্যক্ষের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এমনকি গভর্নিং বডির সভাপতি তাকেও পাওয়া যায়নি।

শিক্ষার্থীদের দাবি, তাদের কাছে শোক প্রকাশ করতেও স্কুল কর্তৃপক্ষের কেউ আসেনি।

গণমাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনার পর শিক্ষকদের প্রতিনিধিরা বুধবার দুপুরে শিক্ষার্থীদের কাছে গিয়ে আশ্বাস দেন – এই ঘটনার সুষ্ঠু বিচার হবে ।

২০১২ সালের ১৮ ফেব্রুয়ারিতেও চৈতী রায় নামে আরেকজন শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে তাকে ভর্তি না করায় আত্মহত্যা করে।

স্কুল কর্তৃপক্ষের দাবি, নবম শ্রেণির ছাত্রী অরিত্রি রোববার পরীক্ষায় মোবাইল ফোনে নকলসহ ধরা পড়ে।

এরপর সোমবার দুপুরে ঢাকার শান্তিনগরের বাসায় নিজের ঘরে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে মেয়েটি।

স্বজনদের দাবি, ওই ঘটনার পর অরিত্রির বাবা-মাকে ডেকে নিয়ে ‘অপমান করেছিলেন’ অধ্যক্ষ। সে কারণে ওই কিশোরী আত্মহত্যা করে।

আত্মহত্যার ঘটনার পরের দিন মঙ্গলবার ভিকারুননিসা নূন স্কুলের প্রভাতী শাখার প্রধান জিনাত আরা হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।

একই দিন রাতে অরিত্রিকে অাত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা করেন তার বাবা দিলীপ অধিকারী। এতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও শ্রেণি শিক্ষিকা হাসনাহেনাকে অভিযুক্ত করা হয়।

আরও পড়ুন:
অরিত্রির আত্মহত্যা: অধ্যক্ষসহ ৩ জনের বিরুদ্ধে বাবার মামলা

অরিত্রির আত্মহত্যার কারণ নির্ণয় করে প্রতিবেদনের নির্দেশ

অরিত্রির আত্মহত্যার ঘটনা হৃদয়বিদারক: হাইকোর্ট

মৃত্যুর মিছিল আর কত দীর্ঘ হবে?

শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার সময়ের দাবি

অরিত্রির আত্মহত্যার কারণ নির্ণয় করে প্রতিবেদনের নির্দেশ

রাজধানীতে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

ট্যাগ: অরিত্রিঅরিত্রি অধিকারীআত্মহত্যাভিকারুননিসা নূন স্কুললিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পথশিশুদের হিসাব খুলতে ব্যাংকগুলোর অনীহা

পরবর্তী

রাজধানীতে শিশুসন্তানের লাশ উদ্ধার, বাবা আটক

পরবর্তী

রাজধানীতে শিশুসন্তানের লাশ উদ্ধার, বাবা আটক

দায়িত্ব পালন না করতে পারলে ইসি’র পদত্যাগ করা উচিত: ফখরুল

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT