চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ২২, মে ২০২৬
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই দেশটির নিয়ন্ত্রণে থাকতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সেটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ধ্বংসও করতে পারে।

ফার্স্টপোস্টের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার ২১ আগস্ট হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর করতে না চাইলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র তা উদ্ধার করবে।তিনি বলেন, আমরা এটি নিয়ে নেবই। আমাদের এর প্রয়োজন নেই, আমরা এটি চাইও না। তবে এটি তাদের কাছে থাকতে দেওয়া হবে না।

ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনি জানান, এ বিষয়ে আলোচনা চলমান রয়েছে, তবে পরিস্থিতি যেদিকেই যাক না কেন, তেহরানকে পারমাণবিক সক্ষমতা অর্জনের সুযোগ দেওয়া হবে না।

একই সঙ্গে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সম্ভাব্য টোল বা শুল্ক আরোপের বিরোধিতা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, এটি একটি আন্তর্জাতিক জলপথ এবং এখানে কোনো ধরনের অতিরিক্ত শুল্ক আরোপ গ্রহণযোগ্য নয়।

ট্রাম্প আরও দাবি করেন, নৌ-চলাচলে বিভিন্ন বিধিনিষেধের কারণে ইরান ইতোমধ্যে অর্থনৈতিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এছাড়া হরমুজ প্রণালিতে টোল আরোপ নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র।

এ সময় তিনি বলেন, ওই জলপথে সামুদ্রিক চলাচলের ওপর মার্কিন বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং আন্তর্জাতিক নৌপথে অবাধ চলাচল নিশ্চিত করতে ওয়াশিংটন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউরেনিয়ামডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়ের মিলিয়ন ডলারের বিবাহবিচ্ছেদের চুক্তি প্রকাশ

মে ২২, ২০২৬

বিদ্যুৎ নন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হওয়ার পথে আলমগীর

মে ২২, ২০২৬
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মনির হোসেন

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামির দোষ স্বীকার

মে ২২, ২০২৬

কিশোর-কিশোরীর মধ্যে যৌনসম্পর্ক আর ধর্ষণ নয়! নতুন আইন পাশ

মে ২২, ২০২৬

গার্দিওলার নামে স্ট্যান্ড ও ভাস্কর্য বানাবে ম্যানসিটি

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT