বিক্ষোভে রণ/ক্ষে/ত্র চট্টগ্রামের বাকলিয়া
চট্টগ্রামের বাকলিয়া এলাকায় বিক্ষোভের সময় পুলিশ ও জনতা মুখোমুখি, ধোঁয়া ও অস্থিরতা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ব্যক্তিকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে পুলিশের সাথে বিক্ষুব্ধ জনতার দফায় দফায় সংঘর্ষে বৃহস্পতিবার রাতে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম নগরীর বাকলিয়া| প্রায় ৬ ঘণ্টা অবরুদ্ধ থাকে পুলিশ| ভাঙচুরের পর আগুন দেওয়া হয় পুলিশের গাড়িতে| আইন-শৃঙ্খলা বাহিনী কৌশলে অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নিলেও সহিংসতা তার পরেও চলে| পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে| এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ২ সাংবাদিক|
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






