চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অরিত্রির আত্মহত্যা: অধ্যক্ষসহ ৩ জনের বিরুদ্ধে বাবার মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৯ পূর্বাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন বাবা দিলিপ অধিকারী।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর পল্টন থানায় তিনি মামলাটি করেন।

মামলায়, অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও শ্রেণি শিক্ষিকা হাসনাহেনার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ করা হয়েছে।

পল্টন থানার কর্তব্যরত কর্মকর্তা সুজন তালুকদার মামলার বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থী অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনায় স্কুলটির প্রভাতী শাখার প্রধান জিনাত আরা হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একইসঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে।

Reneta

পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই শিক্ষককে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয় বলে গণমাধ্যমকে জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নাজনীন ফেরদৌস।

স্কুল কর্তৃপক্ষের দাবি, নবম শ্রেণির ছাত্রী অরিত্রি রোববার পরীক্ষায় মোবাইল ফোনে নকলসহ ধরা পড়ে।

এরপর সোমবার দুপুরে ঢাকার শান্তিনগরের বাসায় নিজের ঘরে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে মেয়েটি।

স্বজনদের দাবি, ওই ঘটনার পর অরিত্রির বাবা-মাকে ডেকে নিয়ে ‘অপমান করেছিলেন’ অধ্যক্ষ। সে কারণে ওই কিশোরী আত্মহত্যা করে।

অরিত্রির আত্মহত্যার ঘটনা তদন্তে শিক্ষা মন্ত্রণালয় এবং ভিকারুননিসা কর্তৃপক্ষ দুটি তদন্ত কমিটি করেছে। উভয় কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির প্রতিবেদন পেলেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এই ঘটনার পর মঙ্গলবার দিনভর স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থীরা তিন দফা দাবি জানিয়েছে। দাবিগুলো হলো, অধ্যক্ষ ও শাখা প্রধানের সাময়িক নয় পূর্ণ বরখাস্ত, গর্ভনিং বডি বাতিল করা ও অরিত্রি হত্যার প্রচলিত আইনে সুষ্ঠু বিচার।

শিক্ষার্থীদের কর্মসূর্চীর মধ্যে আছে, শিক্ষামন্ত্রীর দেওয়া তিন দিনের মধ্যে সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে আন্দোলন অব্যাহত রাখা, সকল পরীক্ষা বর্জন এবং বুধবার স্কুলগেটের সামনে পুনরায় অবস্থান।

আরও পড়ুন:

অরিত্রির আত্মহত্যার কারণ নির্ণয় করে প্রতিবেদনের নির্দেশ

মৃত্যুর মিছিল আর কত দীর্ঘ হবে?

শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার সময়ের দাবি

অরিত্রির আত্মহত্যার কারণ নির্ণয় করে প্রতিবেদনের নির্দেশ

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অরিত্রিআত্মহত্যালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

মে ২৪, ২০২৬

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT