চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে বাংলাদেশী নারী হত্যার ঘটনায় হাইকোর্টের আদেশ

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৬:৫৩ পূর্বাহ্ণ ২৪, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

ভারতে চলন্ত ট্রেনে বাংলাদেশী নারী নার্গিস আক্তারকে ধর্ষণ করে হত্যার ঘটনায় ওই নারীর লাশ উত্তোলন করে ময়নাতদন্ত রিপোর্ট ১৬ জুনের মধ্যে দিতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ভারত সরকার লাশ হস্তান্তর করার সময় যেসব নথি দিয়েছিল, তা-ও জমা দিতে বলেছেন আদালত।

খুলনার সোনাডাঙ্গায় থাকতেন নার্গিস আক্তার এবং পরিবারের দুই সদস্য। দৃষ্টিশক্তিহীন মা আনোয়ারা বেগম ও ১০ বছরের মেয়ে কোহিনূর। নার্গিস আক্তারের সেলাই থেকে আসা আয় দিয়ে চলতো সংসার। বেড়ানো আর চিকিৎসার জন্য মা ও মেয়েকে নিয়ে ভারত গিয়ে গত ১০ মার্চ হাওড়া স্টেশন থেকে দিল্লির ট্রেনে ওঠেন নার্গিস আক্তার।

পথেই কে বা কারা নার্গিসকে জোর করে উঠিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা করে। পরে উত্তর প্রদেশের এক ট্রেনে তার মৃতদেহ পাওয়া যায়। ভারতের কাছ থেকে মরদেহ পাওয়ার পর পরিবারকে কিছুই না জানিয়ে শুধু লাশ দাফন করতে বলে খুলনার সোনাডাঙ্গা পুলিশ। বসুপাড়া কবরস্থানে দাফনের পর কিভাবে তিনি মারা গেলেন সেটা জানতেই ২০ মে নিহতের মামি রাহেলা বেগম রিট করেন।

Banglabid

প্রাথমিক শুনানি শেষে আদেশ দেন হাইকোর্ট বেঞ্চ।

আইনজীবী জানিয়েছেন, এ আবেদনে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র সচিব, খুলনার জেলা প্রশাসক এবং খুলনার সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তদন্ত কর্মকর্তাসহ ৬ জনকে বিবাদী করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতে গণধর্ষণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিডিয়া কাপ ক্রিকেটে রানার্সআপ চ্যানেল আই

পরবর্তী

মিয়ানমারে মায়েদের জন্য তিন বছরের বিরতি আইন

পরবর্তী

মিয়ানমারে মায়েদের জন্য তিন বছরের বিরতি আইন

যান্ত্রিক ত্রুটির পরও চাঙা ডিএসই সূচক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT