চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিডিয়া কাপ ক্রিকেটে রানার্সআপ চ্যানেল আই

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
৬:৪৬ পূর্বাহ্ণ ২৪, মে ২০১৫
স্পোর্টস
A A

ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে রানার্স-আপ হয়েছে চ্যানেল আই। ফাইনালে ঢাকা ট্রিবিউনের কাছে হারলেও টুর্নামেন্ট জুড়ে দারুণ ক্রিকেট খেলে টিম-চ্যানেল আই সবার প্রশংসা কুড়িয়েছে।

সিক্স-এ সাইডের প্রতিযোগিতায় ২১৫ রান করে ‘ম্যান-অব-দ্য-টুর্নামেন্ট’ হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

বাংলাদেশ স্পোর্টস জার্নালিষ্টস কমিউনিটির আয়োজনে ৬ দিনের ক্রিকেট উৎসবে অংশ নেয় ২৪ টি মিডিয়া হাউস। প্রথম ৫ দিনে গ্রুপ রাউন্ড এবং কোয়ার্টার ফাইনাল। শেষ দিনে ২ টি সেমিফাইনাল এবং ফাইনাল।

হাইভোল্টেজ প্রথম সেমিফাইনালে চ্যানেল আইয়ের মুখোমুখি হয়েছিলো মোহাম্মদ আশরাফুলের দৈনিক বাংলাদেশ প্রতিদিন।

মাওলানা ভাসানীর নীল মাঠে আশরাফুলদের হারিয়েই ফাইনালে উঠে চ্যানেল আই। সোহেল রানার নট আউট ৫৩ ই শেষ করে দেয় অ্যাশের টিমকে। ৪ উইকেটের জয়ে চ্যানেল আই চার বছর পর আবারও কোনো মিডিয়া কাপের ফাইনালে নাম লেখায়।

আরেক সেমিতে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে হারিয়ে ফাইনালে চ্যানেল আইয়ের সঙ্গী হয় ঢাকা ট্রিবিউন।

Reneta

ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। একসময় জাতীয় হকি দলের তারকা খেলোয়াড় হলেও অন্য খেলাতেও কম যান না চ্যানেল আইয়ের রাহুল রায়। তার প্রমাণও রাহুল রাখলেন ট্রিবিউনের হয়ে খেলা জাতীয় দলের ক্রিকেটার শামসুর রহমান শুভকে ক্লিনবোল্ড করে।

তারপরও চ্যাম্পিয়নশিপের জন্য ৮৬ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় ট্রিবিউন। সেমিতে ৮৪ ধাওয়া করে চ্যানেল আই জয় পেলেও ফাইনালে আর ৮৬ ছোঁয়া হয়নি।

সফলভাবে টুর্নামেন্ট শেষ করে সন্তুষ্ট বিএসজেসি। কর্মকর্তারা জানিয়েছেন, চমক থাকবে আগামীতেও।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মিডিয়া কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাকিস্তানে পেশোয়ারের মার্কিন কনস্যুলেট বন্ধ ঘোষণা

মে ৬, ২০২৬

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা: আলোচিত সেই মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবে যা বললো নির্বাচন কমিশন

মে ৬, ২০২৬

পদত্যাগের দাবি মমতা ব্যানার্জির প্রত্যাখ্যান, সংবিধান দেখালেন শুভেন্দু অধিকারী

মে ৬, ২০২৬

হামের পর নিউমোনিয়াসহ অন্যান্য জটিলতায় মৃত্যু বাড়ছে

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT