চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিলখানা ট্র্যাজেডির সঙ্গে রথী-মহারথীরা জড়িত: বিএনপি

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৩:১৩ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৭
রাজনীতি
A A

প্রতিবেশী রাষ্ট্র সহ দেশের অনেক রথী-মহারথী পিলখানা ট্রাজেডির সঙ্গে জড়িত রয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রত্যেকটি বিদ্রোহের ঘটনা সফলভাবে দমন করা গেলেও পিলখানা ট্রাজেডির ঘটনা দমন করা যায়নি। কারণ পরিকল্পনাকারীরা আগেই আওয়ামী লীগ নেতাদের বাড়িতে গিয়ে দেখা করে আসে।

মেজর হাফিজ বলেন, পিলখানা ট্রাজেডি স্মরণে অনেক আগে থেকেই ২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা উচিত ছিল। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের আত্মীয়-স্বজনের বাইরে অন্য কোনো কিছুতে জাতীয় শোক পালনে রাজি নয়।

শুক্রবার সকালে তোপখানাস্থ শিশুকল্যাণ মিলনায়তনে পিলখানা ট্রাজেডির ৮ম বার্ষিকী স্মরণে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি(বাংলাদেশ ন্যাপ) আয়োজিত ‘বিডিআর হত্যাকান্ড : বাংলাদেশের সার্বভৌমত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাফিজউদ্দিন এসব কথা বলেন।

Banglabid

ন্যাপ চেযারম্যান জেবেল রহমান গানি’র সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া। দলের নগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু’র সঞ্চালানায় আলোচনায় অংশগ্রহন করেন এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয় দলের চেয়ারম্যান এডভোকেট সৈয়দ এহসানুল হুদা, কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমান, জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি মামুন বিল্লাহ, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা, কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, সাবেক ছাত্রনেতা কাজী মনিরজ্জামান মনির, ন্যাপ ভাইস চেয়ারম্যান কাজী ফারুক হোসেন, সম্পাদক মো. কামাল ভুইয়া, মতিয়ারা চৌধুরী মিনু, ছাত্র কেন্দ্রের সমন্বয়কারী সোলায়মান সোহেল প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিলখানা ট্রাজেডি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছুঁয়ে যাওয়ার মতো ঘটনা কবিতায় প্রকাশিত হয়: পুতুল

পরবর্তী

গ্যাস সুবিধা বঞ্চিতদের কথা সুবিধাভোগীরা ভাবে না

পরবর্তী

গ্যাস সুবিধা বঞ্চিতদের কথা সুবিধাভোগীরা ভাবে না

সুস্থ হয়ে সিলেটে ফিরেছে খাদিজা

সর্বশেষ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT