চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধানমন্ডির রাস্তায় পড়েছিল দুই কোটি টাকার ল্যান্ড ক্রুজার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ণ ১৯, আগস্ট ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
ধানমন্ডির রাস্তায় পড়ে থাকা দুই কোটি টাকার ল্যান্ড ক্রুজার. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর ধানমন্ডির বাইতুল আমান মসজিদের সামনের রাস্তায় দিনভর পড়েছিল একটি বিলাসবহুল ল্যান্ড ক্রুজার গাড়ি। দামি এই গাড়িটি কে বা কারা এখানে ফেলে রেখে গেছে, তা জানা যায়নি।

রোববার (১৮ আগস্ট) সকাল থেকেই গাড়িটি সেখানে দেখা যায়। গাড়িটির আনুমানিক দাম প্রায় দুই কোটি টাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে গাড়িটি এখানেই পড়ে আছে। দীর্ঘক্ষণ দাঁড়ানো দেখে সন্দেহ হয় অনেকের। এরপর সামনে গিয়ে গাড়িটি আনলক অবস্থায় দেখা গেছে। তারা খুলে দেখেন, কেউ নেই গাড়ির ভেতরে।

পরে রোববার মধ্যরাতে সেনাবাহিনীর সহযোগিতায় গাড়িটি র‍্যাকারে করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

গাড়ির নম্বর প্লেটে দেখা গেছে, এর নম্বর- ঢাকা মেট্রো-ঘ ২১-৮৪৫৬। আনুমানিক মূল্য প্রায় দুই কোটি। মালিকহীন গাড়িটি দীর্ঘসময় একই স্থানে থাকায় কে বা কারা গাড়িটির লুকিং গ্লাস খুলে নিয়ে গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ট্রাফিক অ্যালার্ট গ্রুপে জুনায়েদ কামাল নামের একজন এই গাড়িটি নিয়ে রাত ১টার দিকে একটি পোস্ট দিয়ে লিখেছেন, ধানমন্ডির বাইতুল আমান মসজিদের সামনের দিকের রাস্তায় কেউ একজন ল্যান্ড ক্রুজার গাড়ি ফেলে গেছেন। রোববার সকাল থেকে গাড়িটি এখানে পড়ে আছে, গাড়িটি আনলক অবস্থায় আছে। কেউ কি এর মালিককে চেনেন?

অন্যদিকে, সামাজিক যোগাযোগ্য মাধ্যমে অনেকে বলছেন, গাড়িটির মালিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গাড়ির মালিকের নামের স্থানে আসাদুজ্জামান খান এবং তার বাবা মৃত আশরাফ আলী খান দেওয়া হয়েছে। আর গাড়িটির রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে মিরপুর বিআরটিএ-তে। যদিও এ নিয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

ট্যাগ: বাংলাদেশ সেনাবাহিনীরাজধানীর ধানমন্ডিল্যান্ড ক্রুজার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আহত শিক্ষার্থীদের চিকিৎসায় ফারুকীর পরামর্শ

পরবর্তী

চিকিৎসক ধর্ষণ ও হত্যা: মোদির হস্তক্ষেপ চেয়ে ৭০ বিশিষ্টজনের চিঠি

পরবর্তী
প্রতিবাদী মানুষজনের সমাবেশে কালো পতাকা ধরা অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসক ধর্ষণ ও হত্যা: মোদির হস্তক্ষেপ চেয়ে ৭০ বিশিষ্টজনের চিঠি

দুই ব্যক্তির পোর্ট্রেট, পুরুষ ও নারী, পেশাদার পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লার সাবেক এমপি ও মেয়রসহ ৪শ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সর্বশেষ

সিনিয়র স্কোরার সাইয়েদুরের মৃত্যুতে বিসিবির শোক

আগস্ট ৩০, ২০২৬

প্লাস্টিক উৎপাদনকারীদেরও দায়িত্ব নিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাকো নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা এক সদস্যের

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

আগস্ট ৩০, ২০২৬

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT