চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আহত শিক্ষার্থীদের চিকিৎসায় ফারুকীর পরামর্শ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ণ ১৯, আগস্ট ২০২৪
বিনোদন
A A

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শেখ হাসিনা সরকারের পতনের পরও তিনি বিভিন্ন পরামর্শমূলক পোস্ট দিয়ে যাচ্ছেন সামাজিক মাধ্যমে।

এবার আন্দোলনে আহতদের পাশে দাঁড়াতে ফারুকী আহ্বান জানালেন ব্যবসায়ী সমাজের প্রতি। রোববার (১৮ আগস্ট) নিজের ফেসবুকে ফারুকী লিখেছেন, ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান, আপনারা জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার জন্য এগিয়ে আসুন।

তিনি বলেন, বিজ্ঞাপন এবং ইমেজ বিল্ডিংয়ের পেছনে খরচ কমিয়ে এখানে খরচ করুন। বাংলাদেশের মানুষের মনের গভীরে জায়গা হবে আপনাদের যা হাজারও মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাকে দিতে পারবে না।

তিনি লেখেন, এরইমধ্যে ব্র্যাক ব্যাংক এগিয়ে আসার ঘোষণা দিয়েছে। অন্যরাও এগিয়ে আসেন। নিজেরা মিলে জরুরি ভিত্তিতে একটি তহবিল তৈরি করুন জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার জন্য। করে সেটি একটি কেন্দ্রীয় সেলের হাতে তুলে দেওয়া যেতে পারে যারা সেখান থেকে বাংলাদেশের সব হাসপাতালে চিকিৎসাধীনদের চিকিৎসা এবং ওষুধ খরচ কেন্দ্রীয়ভাবে মেটাবে।

“এটি হতে পারে একটি প্রাথমিক তহবিল। এর সাথে যোগ হতে পারে সরকারের কনট্রিবিউশন। যোগ হতে পারে ব্যাংক লুটেরাদের কাছ থেকে আদায় করা অর্থ। আমরাও কনট্রিবিউট করতে চাই সেই তহবিলে।” বলছিলেন ফারুকী।

সবশেষে ফারুকী জানান, সরকার সংশ্লিষ্টরা এটা নিয়ে একটু উদ্যোগী হন। যাদের ত্যাগে এই স্বাধীনতা, তাদের সেবা আমাদের জরুরী কর্তব্য। হিরোজ শুড গেট হোয়াট দে ডিজার্ভ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্র জনতাব্যবসায়ীমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

জুলাই ১৮, ২০২৬

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের উন্নয়ন হলে জলাবদ্ধতায় আর রেল চলাচল বন্ধ হবে না

জুলাই ১৮, ২০২৬

কোটা আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছে এক বন্দী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT