ক্রিকেট

তামিমের সঙ্গে দেশে ফিরছেন হাসান

বাংলাদেশ ক্রিকেটার তামিম ও হাসান একসঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার তামিম ও হাসান একসঙ্গে ছবি, তারা দেশের জন্য ফিরছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলছেন না তামিম ইকবাল। ওয়ানডে অধিনায়ক আজই দেশের পথে রওনা হচ্ছেন। তার সঙ্গী হচ্ছেন হাসান মাহমুদ। এ তরুণ পেসার চোটের কারণে ছিটকে গেছেন টি-টুয়েন্টি সিরিজের দল থেকে।

দেশে ফিরে চোট সারাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিমের অধীনে কাজ করবেন হাসান। আর তামিম থাকবেন বিশ্রামে।

ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে ২০ সদস্যের বাংলাদেশ দল গিয়েছিল নিউজিল্যান্ড। তামিম ও হাসান ফিরে আসায় দল এখন ১৮ জনের। আগামীকাল রোববার সকাল ৭টায় হ্যামিল্টনে কিউইদের বিপক্ষে টাইগারদের টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।

ওয়ানডে সিরিজে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশ হওয়া দল টি-টুয়েন্টিতে ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটিই দেখার। ক্রিকেটের ছোট সংস্করণে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বিষয়:ক্রিকেট তামিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…