চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবির গ অনুষদের ভর্তি পরীক্ষা সম্পন্ন

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
১:০২ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৮
শিক্ষা
A A

কোন ধরনের জালিয়াতি ও অনিয়মের খবর ছাড়াই শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অন্তর্ভুক্ত গ-ইউনিটের ভর্তি পরীক্ষা।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে ৫৪টি কেন্দ্রে শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। এক ঘণ্টার এই পরীক্ষায় ১২০ নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হয় পরীক্ষার্থীদের।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকাল ১০টা ১৫ মিনিটে ব্যবসায় শিক্ষা অনুষদে এসে এমবিএ ভবনের ১০ তলায় দুটি কক্ষ পরিদর্শন করেন।

Banglabid

এসময় তার সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও গ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

এরপর তিনি ডিন কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন।

নির্বিঘ্নভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উপাচার্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দেন।

Reneta

তিনি বলেন, “যে ৫৪ টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে সেখানে অত্যন্ত নজরদারি রাখা হয়েছে। সে নজরদারি শুধু পরীক্ষার হলে আমাদের সহকর্মীদের প্রত্যবেক্ষণের নজরদারি তা-ই না সেই প্রত্যবেক্ষণের বাইরেও আমাদের কঠিন নজরদারি রয়েছে।”

গতবছর সিআইডির মাধ্যমে ডিজিটাল জালিয়াতদের একটি চক্রকে আইনের আওতায় আনার জন্য এবার কোন ধরনের জালিয়াতির খবর পাওয়া যায়নি বলে উপাচার্য সাংবাদিকদের জানান।

“আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনি ও আমাদের প্রক্টরিয়াল টিম সর্বোচ্চ সতর্ক ছিলো। এবছর আমাদের ঝুঁকি অনেক কম হয়েছে কেননা, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে একটি ডিজিটাল জালিয়াত চক্রকে আইনের আওতায় এনেছি। ফলে এটা একটা বড় প্রতিরোধক হিসেবে কাজ করেছে। আমি কয়েকটি হল ঘুরে পরীক্ষার্থীদের সাথে কথা বলেছি, প্রশ্নপত্রের মান, পরীক্ষার ব্যবস্থাপনা ও পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট বলে আমাকে জানিয়েছে। এখন পর্যন্ত কোথাও কোন অনিয়মের ঘটনা ঘটেনি।”

পরীক্ষা শেষে প্রক্টরের কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ভর্তি পরীক্ষার সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী।

তিনি বলেন, “পরীক্ষা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেভাবে নিতে পেরেছি। অত্যন্ত আনন্দমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোন ধরনের অঘটন বা অনিয়মের খবর নেই। সফলভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় আমরা আনন্দিত। যেকোনো অনিয়ম ঠেকাতে আমরা তো আছিই, তার পাশাপাশি আমরা সবসময়ই পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা কামনা করি।”

বরাবরের মতই মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এমন যে কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ করা হয় এবার।

যে কোনো ধরনের অনিয়ম ও জালিয়াতি ঠেকাতে পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করেছে।

গ’ ইউনিটের ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে এবার ভর্তিচ্ছুর সংখ্যা ২৬ হাজার ৯৬০ জন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে ভর্তির লড়াইয়ে অংশ নেন ২১ জন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের লাগোয়া কেন্দ্রগুলোর বাইরে এবার লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিট এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজে পরীক্ষা নেওয়ার আয়োজন করা হয়।

ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ও ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে জানা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাবির গ ইউনিটের পরীক্ষা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘লবিস্ট নিয়োগে ২ লাখ ৩০ হাজার ডলার দেওয়া এই আব্দুস ছাত্তার কে?’

পরবর্তী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইমপ্রেসের ‘কমলা রকেট’

পরবর্তী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইমপ্রেসের 'কমলা রকেট'

‘ম্যাচ বাই ম্যাচ’ এগিয়ে শিরোপায় চোখ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT