চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ম্যাচ বাই ম্যাচ’ এগিয়ে শিরোপায় চোখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

একাধিক চোট সমস্যা আছে দলে। সাকিব-তামিমের মতো গুরুত্বপূর্ণ সদস্যের। এরপরও আত্মবিশ্বাসী এক বাংলাদেশ দলকেই এশিয়া কাপে দেখা যাবে বলে জানাচ্ছেন সাকিব আল হাসান। ম্যাচ বাই ম্যাচ জয়ের লক্ষ্যে মাঠে নেমে এশিয়ার সেরা হওয়ার স্বপ্নের কথাই জানালেন টাইগারদের ওয়ানডে সহ-অধিনায়ক।

১৫ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নামবে টাইগাররা। টুর্নামেন্টের আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্টে বিধ্বস্ত হলেও ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ জিতে ফিরে দারুণ ফর্মে মাশরাফীবাহিনী। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে এশিয়া কাপে দারুণ কিছু করার প্রত্যাশা সাকিবের।

‘অবশ্যই আমরা আত্মবিশ্বাসী। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা ভালো একটি সিরিজ কাটিয়েছি। বিশেষ করে ওয়ানডে ও টি-টুয়েন্টিতে। আমরা সেই আত্মবিশ্বাস নিয়েই এশিয়া কাপে নামতে চাই।’ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুইটারে উঠে এসেছে সাকিবের এমন বক্তব্য।

এশিয়া কাপে গ্রুপ ‘বি’তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। প্রতিপক্ষ নিয়ে দারুণ সতর্ক সাকিব, ‘দুই দলই এখন খুব ভালো। বিশেষ করে ৫০ ওভারে ক্রিকেটে। সুতরাং পরের রাউন্ডে যেতে আমাদের সেরাটাই দিতে হবে।’

এশিয়া কাপে দুবারের ফাইনালিস্ট বাংলাদেশ। ২০১২ ও ২০১৬ সালে ঘরের মাটিতে শিরোপার খুব কাছ থেকে ফিরে আসতে হয়েছে টাইগারদের। সরাসরি না বললেও এবারের লক্ষ্যটা যে শিরোপা জয়, সেটা জানিয়ে দিতেন ভুললেন না লাল-সবুজদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

‘আমরা এখনো এতকিছু ভাবিনি। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোবো। আর লক্ষ্য তো অবশ্যই শিরোপা। সেটা জেতার জন্যই এখানে এসেছে সবাই। আগে আমাদের নিজেদের কাজটা ঠিকমত সারতে হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮লিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT