চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লবিস্ট নিয়োগে ২ লাখ ৩০ হাজার ডলার দেওয়া এই আব্দুস ছাত্তার কে?’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি দুইটি লবিস্ট ফার্মকে নিযুক্ত করেছে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: যুক্তরাষ্ট্রকে দিয়ে সরকারের উপর বিএনপির চাপ প্রয়োগ করতে চাচ্ছে। তাদের এই পরিকল্পনার অংশ হিসেবে এই দুইটি লবিস্ট নিয়োগ করেছে। লবিস্ট ফার্মকে অর্থ দেয়া আব্দুস সাত্তারের পরিচয় নিয়েও প্রশ্ন করেছেন তিনি।

শুক্রবার সকালে ধানমন্ডিস্থ আনোয়ার খান মডার্ন হাসপাতালে দশম বর্ষপূর্তি ও একেএমএমসি দিবস-২০১৮ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কাদের বলেন: এটার প্রয়োজন কি? বাংলাদেশ তো আর পাকিস্তান নয়, আফগানিস্তান নয়, সুদান নয়, ইয়েমেন নয়, সবচেয়ে বেশি যুদ্ধাবস্থায় থাকা সিরিয়াও নয়। তাহলে বিএনপির এ উদ্যোগ কেন?

দেশেই সব সমস্যার সমাধান সম্ভব জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: এখানকার প্রবলেম এখানেই শেষ হবে। দেশের বাইরে যাওয়ার কী কারণ?

বিএনপি নেতাদের সতর্ক করে তিনি বলেন: সরকারের ভিত এত দুর্বল না। দেশের মাটির অনেক গভীরে আমাদের শেকড় ছড়িয়ে আছে। চাইলেই আমাদের মাটিচাপা দেওয়া যাবে না। দেশের জনগণ আমাদের সঙ্গে আছে।

লবিস্ট নিয়োগের টাকার উৎস নিয়ে প্রশ্ন রাখেন কাদের। তিনি বলেন: তারা এত টাকা পেল কোথায়? লবিস্ট নিয়োগে ২ লাখ ৩০ হাজার ডলার দেওয়া এই আব্দুস ছাত্তার কে?

Reneta

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নিউইয়র্ক সফর প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। তারা হয়তো জাতিসংঘের তৃতীয় কি চতুর্থ শ্রেণীর কোন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন।

‘এ নিয়ে মন্তব্য না করাই ভালো। তারপরও বলি, যার আমন্ত্রণে (জাতিসংঘ মহাসচিব)নিউইয়র্ক গেছেন বিএনপির পক্ষ থেকো বলা হয়েছিল; আমার জানামতে তিনি এখন ঘানায়। জানি না তার সঙ্গে দেখা করতে পারবেন কি না! যদি নাই পারেন, তাহলে এত টাকা খরচ করে লবিং করে জাতিসংঘে গিয়ে লাভটা হলো কি?’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগবিএনপিবিএনপির লবিস্ট নিয়োগলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি, বিদায় বায়ার্নের

মে ৭, ২০২৬

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT