চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইমপ্রেসের ‘কমলা রকেট’

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
১:০৫ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন, শিক্ষা
A A

দেশীয় চলচ্চিত্রের প্রচার ও প্রসারের অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি) শুক্রবার শুরু হচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত বাংলা চলচ্চিত্র ‘কমলা রকেট’ এর প্রদর্শনী উৎসব।

বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিষয়ক সংগঠন জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির আয়োজনে উৎসবে চলচ্চিত্রটি ক্যাম্পাসে দুই দিনব্যাপী প্রদর্শিত হবে।

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে শুক্রবার ও শনিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট তিনটি করে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। টিকিটের মূল্য রাখা হয়েছে ৪০ টাকা।

Banglabid

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার জয়ী কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু।

নবাগত নির্মাতা নুর ইমরান মিঠুর পরিচালনায় চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌকির আহমেদ, সামিয়া সাঈদ, মোশাররফ করিম, জয়রাজ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, আবু রায়হান রাসেল প্রমুখ।

Reneta

রকেট নামের একটি স্টিমারের যাত্রীদের নিয়েই তৈরি হয়েছে ছবিটি। ছবিতে দেখা যাবে, রকেটের নিয়মিত সব যাত্রীর সঙ্গে উঠে পড়েছে এক ফার্স্ট ক্লাস যাত্রী আতিক(তৌকির)। ব্যবসায়ী আতিক নিজের কারখানায় আগুন লাগিয়ে দেয় ইনস্যুরেন্স কোম্পানি থেকে টাকা পাওয়ার জন্য। আগুনের ঘটনা যখন সারাদেশের মূল খবরে পরিণত হয় তখন সে মংলায় বন্ধুর বাসায় আত্মগোপন করার জন্য স্টিমারে ওঠে।

অন্যদিকে কারখানার আগুনে পোড়া এক নারী কর্মীর লাশ নিয়ে স্বামী মনসুরও একই স্টিমারের যাত্রী হয়। স্টিমার রকেট একসময় কুয়াশায় চরে আটকে পড়ে। খাবার সংকট তীব্র হতে থাকে। এই সূত্র ধরে এগিয়ে যেতে থাকে সিনেমাটির মূল গল্প। এমন একটি গল্প নিয়েই নির্মিত হয়েছে ছবিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমলা রকেটজাবিমিঠুলিড বিনোদনশাহাদুজ্জামান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাবির গ অনুষদের ভর্তি পরীক্ষা সম্পন্ন

পরবর্তী

‘ম্যাচ বাই ম্যাচ’ এগিয়ে শিরোপায় চোখ

পরবর্তী

‘ম্যাচ বাই ম্যাচ’ এগিয়ে শিরোপায় চোখ

ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ, 'জান্নাত'-এর প্রদর্শনী বন্ধ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬

শাকিবকে নিয়েই অবশেষে ফিরছে ‘অপারেশন অগ্নিপথ’

আগস্ট ২৩, ২০২৬

জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করল ব্রাজিলের প্রতিনিধি দল

আগস্ট ২৩, ২০২৬
ময়মনসিংহ নগরে পশুচিকিৎসক আশিকুর রহমানকে মারধরের সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিড়ালের মৃত্যুতে পশুচিকিৎসককে জুতাপেটা, ভিডিও ভাইরালের পর নারী গ্রেপ্তার

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT