চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার সিনেমায় ফুটবল জাদুকরের জীবন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৩ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২০
বিনোদন
A A

ফুটবলের সর্বোচ্চ মঞ্চে তাঁকে দেখা গিয়েছে বিজয়ীর ট্রফি হাতে। বস্তির ছেলে থেকে হয়ে উঠেছিলেন ‘ফুটবল ঈশ্বর’। তার জীবনের ঘটনাগুলো যেন সিনেমাকেও হার মানায়। ম্যারাডোনার জীবনের ঘটনা নিয়ে তৈরি হয়েছে একাধিক সিনেমা। জেনে নিন ফুটবলের এই কিংবদন্তীর জীবন নিয়ে তৈরি চারটি আলোচিত সিনেমা সম্পর্কে।

ডিয়েগো ম্যারাডোনা (২০১৯): কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার অদেখা ফুটেজ নিয়ে তৈরি হয়েছে ডকুমেন্টারি ‘ডিয়েগো ম্যারাডোনা’। এটি নির্মাণ করেছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতা আসিফ কাপাডিয়া। ১৩০ মিনিটের এই ডকুমেন্টারিতে নেপলসে ম্যারাডোনার জীবনকে বিশেষ ভাবে তুলে ধরা হয়েছে। কীভাবে ইতালিয়ান ক্লাব নাপোলিতে থাকাকালীন সময়ে ম্যারাডোনার নানা ফুটেজ পাওয়া গিয়েছে তা নিয়ে জানা গেছে চাঞ্চল্যকর তথ্য। ম্যারাডোনার নিজের সংগ্রহেই সেই সময়ের ফুটেজগুলো ছিল। আসিফ কাপাডিয়া তার তথ্যচিত্রে সেই সব ফুটেজ ব্যবহার করেছেন।

ম্যারাডোনাপলি (২০১৭): ক্লাব ফুটবলে নাপোলির জার্সিতে কীর্তিগুলো ম্যারাডোনা নামটাকে কখনো নিষ্প্রাণ রাখবে না। ১৯৮৪ থেকে ১৯৯১—এ সাতটি বছর নাপোলির জন্য ছিল রূপকথার মতো। ইতালির নির্মাতা অ্যালেসিও মারিয়া ফেদেরিচি নেপলসে থাকাকালীন ম্যারাডোনার জীবন নিয়ে নির্মাণ করেছেন ‘ম্যারাডোনাপলি।’

লাভিং ম্যারাডোনা (২০০৫): বস্তির একজন সাধারণ ছেলে ডিয়েগো থেকে ফুটবলের রাজা ম্যারাডোনা হয়ে উঠার বিষয়টি ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। ম্যারাডোনাকে নিজের ট্যাটু সম্পর্কে বলতে দেখা গেছে। ভক্তদের শরীরে ম্যারাডোনার ট্যাটুও দেখানো হয়েছে।

ম্যারাডোনা অব কুস্তুরিকা (২০০৮): সার্বিয়ার নির্মাতা এবং মিউজিসিয়ান এমির কুস্তুরিকা নির্মিত এই ছবিতে একজন ব্যক্তি ম্যারাডোনার জীবন, তার অর্জন, রাজনৈতিক পছন্দ, পরিবার, কোকেনের নেশা, মাঠের বাইরের নানা ঘটনা দেখানো হয়েছে। এমসিকুরিয়ার

ট্যাগ: ডিয়েগো ম্যারাডোনাম্যারাডোনালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পোপের প্রার্থনায় ‘ফুটবলের কবি’ ম্যারাডোনা

পরবর্তী

দুর্বল হয়ে ভারতীয় উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় নিভার

পরবর্তী
নিভার

দুর্বল হয়ে ভারতীয় উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় নিভার

মুক্তি পাচ্ছে প্রয়াত লরেনের শেষ শর্টফিল্ম

সর্বশেষ

প্লাস্টিক উৎপাদনকারীদেরও দায়িত্ব নিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাকো নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা এক সদস্যের

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

আগস্ট ৩০, ২০২৬

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬

জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে আমিরুল ইসলাম

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT