চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোপের প্রার্থনায় ‘ফুটবলের কবি’ ম্যারাডোনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২০
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

তিনিও আর্জেন্টাইন, ফুটবলের বড় এক ভক্ত। নিজ দেশের সেরা সন্তানের মৃত্যু ছুঁয়ে গেছে তাকেও। আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার জন্য তাই ভ্যাটিকান সিটিতে বিশেষ প্রার্থনা করেছেন পোপ ফ্রান্সিস।

২০১৩ সালে প্রথম ল্যাটিন আমেরিকান হিসেবে ভ্যাটিকান সিটিতে আসীন হন আর্জেন্টাইন পোপ ফ্রান্সিস। পোপ হবার পর একাধিকবার ১৯৮৬ বিশ্বকাপজয়ী কিংবদন্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার। সান লরেঞ্জোর আজীবন ভক্ত ফ্রান্সিস নিজেও ম্যারাডোনার অকুণ্ঠ গুণগ্রাহী।

বুধবার হার্ট অ্যাটাকে ম্যারাডোনার মৃত্যুর খবরে হৃদয়ে ক্ষরণ ঘটিয়েছে পোপের। বুধবার তার প্রার্থনায় তাই মিশে রইলেন স্বদেশি কিংবদন্তি।

‘পোপকে ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর খবর শোনানোর পর পুরনো স্মৃতি স্মরণ করেছেন তিনি। ম্যারাডোনার প্রতি তার অনুরাগের কথাও স্মরণ করেছেন। তার জন্য প্রার্থনা করেছেন। ম্যারাডোনার অসুস্থের দিনগুলোতে নিয়মিত খোঁজ নিতেন তিনি।’ জানিয়েছেন ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি।

ম্যারাডোনার মৃত্যুতে নিজেদের ওয়েবসাইটে বিশেষ প্রতিবেদন ছেপেছে ভ্যাটিকান সিটি। আর্জেন্টাইন কিংবদন্তিকে ‘ফুটবলের কবি’ উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে ম্যারাডোনা ছিলেন অতিমানবীয় তবে ভঙ্গুর একজন মানুষ।

ট্যাগ: আর্জেন্টিনাডিয়েগো ম্যারাডোনাপোপ ফ্রান্সিসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাপোলি আজ বেদনার রঙে নীল

পরবর্তী

চার সিনেমায় ফুটবল জাদুকরের জীবন

পরবর্তী

চার সিনেমায় ফুটবল জাদুকরের জীবন

নিভার

দুর্বল হয়ে ভারতীয় উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় নিভার

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT