চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তি পাচ্ছে প্রয়াত লরেনের শেষ শর্টফিল্ম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২০
বিনোদন
A A

গত আগস্টে প্রয়াত হন মডেল ও অভিনেত্রী লরেন মেন্ডেস। মৃত্যুর আগেই তিনি শেষ করে গিয়েছিলেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ। আর লরেন মেন্ডেসকে উৎসর্গ করেই মুক্তি পাচ্ছে মুহতাসিম তকির পরিচালনায় শর্টফিল্ম ‘গল্পটা এমনই ভালো’। এর রচনা ও চিত্রনাট্য করেছেন জাহিদ প্রীতম।

কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্ট, বৃক্ষ ফিল্মস ও ভি ক্রিয়েশনের ব্যানারে নির্মিত শর্টফিল্মটিতে লরেন মেন্ডেস ছাড়াও অভিনয় করেছেন ইমরান সওদাগর, আদনান চৌধুরী, সালাম খান ও রাফি। জাহিদ হোসাইনের চিত্রগ্রহণে এর সম্পাদনা করেছেন অর্ণব হাসনাত। শর্টফিল্মটির প্রযোজনা করেছেন টি এইচ তন্ময়, রাব্বি রাজ ও সুলতানুজ্জামান।

‘গল্পটা এমনই ভালো’ প্রসঙ্গে নির্মাতা মুহতাসিম তকি বলেন, ‘আসলে লরেন মেন্ডেসের আকস্মিক মৃত্যু আমাদের থমকে দিয়েছিল। এই কাজের স্মৃতিটা মনে জ্বলজ্বল করছিল। লরেন কাজটা নিয়ে দারুণ উৎসাহী ছিল। আজ কাজটি মুক্তি পাচ্ছে। লরেন যেখানে থাকুক, ভালো থাকুক।’

Banglabid

ক্রিসমাসকে সামনে রেখে আসছে ৪ ডিসেম্বর ‘গল্পটা এমনই ভালো’ বৃক্ষ ফিল্মস এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে। এর আগে মুক্তি পাচ্ছে শর্টফিল্মের গান।

মাহমুদ হায়াৎ অর্পণের সুর ও সংগীতায়োজনে শর্টফিল্ম এর টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন অর্পণ ও মিথিলা রহমান শশী। এই গানটি কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্ট-এর ইউটিউবে প্রকাশের পাশাপাশি জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, গান অ্যাপ ও রবি-এয়ারটেল স্প্ল্যাশ, স্বাধীন অ্যাপেও প্রকাশিত হবে। পাশাপাশি গানটি জিওসাভান, হাঙ্গামা মিউজিক, গানা, স্পটিফাই, আমাজন প্রাইম মিউজিক, ডিজারসহ ১০০ টিরও বেশি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উন্মুক্ত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান সওদাগরলিড বিনোদনশর্ট ফিল্ম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্বল হয়ে ভারতীয় উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় নিভার

পরবর্তী

মহামারি থাকুক বা না থাকুক মানুষকে সক্রিয় থাকতে হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পরবর্তী

মহামারি থাকুক বা না থাকুক মানুষকে সক্রিয় থাকতে হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মৃত্যুর আগে ম্যারাডোনার শেষ কথা...

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT