চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনাবাসীর স্বপ্ন খুলনা-মংলা রেললাইন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

সম্প্রতি একনেকে খুলনা-মংলা রেললাইন প্রকল্প অনুমোদন হওয়ায় নতুন আশার সঞ্চার হয়েছে খুলনাবাসীর মনে। ৬৫ কিলোমিটার দীর্ঘ এই রেললাইন নির্মাণ প্রকল্পকে স্বাগত জানিয়েছে খুলনার সব শ্রেণীর পেশার মানুষ। চলতি মাসে কাজ শুরু হওয়ায় আশায় দিন গুণছেন তারা।

দেশের দ্বিতীয বৃহত্তম সমুদ্রবন্দর মংলা থেকে পণ্য আনা নেওয়ার জন্য খুলনা-মংলা রেললাইন প্রকল্প দীর্ঘদিনের দাবি ছিল খুলনাবাসীর। ২০১৪ সালে প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ের পর গতমাসে ৩ হাজার ৮শ এক কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয়।

বর্তমানে বন্ধ থাকা ফুলতলা রেলস্টেশন থেকে শুরু করে মংলা পর্যন্ত ৮ টি স্টেশনের পাশাপাশি এই লাইনের সৌন্দর্য্য মূলতঃ রূপসা নদীর ওপরেই থাকবে। বর্তমান রূপসা সেতুর এক কিলোমিটার পশ্চিমে ডাবল লাইনের একক দীর্ঘ রেলসেতু নির্মিত হবে এই লাইনে।

Banglabid

খুলনা-মংলা রেল লাইন প্রকল্পের প্রধান প্রকৌশলী মো: মনিরুজ্জামান জানান, আমরা মূলত তিনটি ধাপে কাজটি করবো। প্রথম ধাপে ব্রিজের কাজ শুরু হবে এবং একই সময়ে আমাদের রেল ট্রাকের কাজ শুরু হবে। শেষ পর্যয়ে সিগনালিং ও টেলি-কমিউনিকেশনের কাজ করা হবে।

প্রকল্পটিকে স্বাগত জানিয়েছে রাজনীতিবিদ, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ। তারা জানান, এটাকে আমরা স্বাগত জানিয়েছি। আর আমরা যে বর্ধিত করতে চাই যে এলাকাটা তার ভেতর দিয়েই এই রেল লাইনটা যাচ্ছে। তাতে করে বিভাগীয় শহর হিসেবে খুলনার গুরুত্বটা বৃদ্ধি পাবে। এতে করে খুলনা জেলা প্রশাসক মনে করছেন, ঢাকার পরই খুলনার অবস্থান থাকবে।

প্রাথমিকভাবে প্রকল্পের কাজ শেষের সময় ঠিক করা হয়েছে ২০১৮ সালের জুন মাস পর্যন্ত। প্রকল্পটি চালু হলে মংলা সমদ্রবন্দর থেকে পণ্যবাহী কন্টেইনার বাংলাদেশ ও ভারতে আনা নেওয়া সহজ হবে বহুগুণ। প্রকল্প খরচের সিংহভাগ আসবে ভারতীয় ঋণ সহায়তা থেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদ বাজারে সক্রিয় পকেটমার চক্র

পরবর্তী

ঈদে যাত্রীসেবায় যুক্ত হচ্ছে ১১টি নতুন লঞ্চ ও জাহাজ

পরবর্তী

ঈদে যাত্রীসেবায় যুক্ত হচ্ছে ১১টি নতুন লঞ্চ ও জাহাজ

উচ্চ ও উচ্চ-মধ্যবিত্ত নারীর নতুন অনুষঙ্গ ডায়মন্ড

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT