চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে যাত্রীসেবায় যুক্ত হচ্ছে ১১টি নতুন লঞ্চ ও জাহাজ

কাজী ইমদাদ কাজী ইমদাদ
৫:৩৯ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

দক্ষিণাঞ্চলের নদী বেষ্টিত কয়েক লাখ যাত্রীর যাতায়াতের প্রধান মাধ্যম লঞ্চ। আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে যাত্রীদের ঘরে ফেরা নিশ্চিত করতে এবার যুক্ত হচ্ছে ১১টি নতুন লঞ্চ ও জাহাজ। আধুনিক যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি যুক্ত হয়ে বিআইডব্লিউটিসির বহরে থাকছে ৭ জাহাজ।

দুই ঈদেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘর মুখো মানুষের চাঁপ থাকে কয়েকগুণ বেশি। তাই দক্ষিণাঞ্চলের যাত্রীদের চাপ সামলাতে অন্যান্য বছরের মত এবারও ঈদে যুক্ত হচ্ছে ১১টি নতুন লঞ্চ। ইতোমধ্যেই নৌ-রুটে চলাচল শুরু করেছে অত্যাধুনিক সুরভী-৯, সুন্দরবন-৭ ও ঈগল নামের নতুন জাহাজ । দুএকদিনের মধ্যেই ঢাকা-বরিশাল রুটে এমভি ফারহান-৮, ঢাকা-মাদারীপুর রুটে এমভি পারাবত-১৪ যুক্ত হচ্ছে।

অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, “ভাড়া নির্ধারিত করে দেওয়াই আছে আমরা নির্ধারিত অতিরিক্ত ভাড়া আদায় করবো না। যদি এ ধরনের কোন অভিযোগ পাওয়া যায় তাহলে আমরা তার বিরুদ্ধে পদক্ষেপ নেব”

সরকারী সংস্থা বিআইডব্লিউটিসি’র ঈদ উৎসবের বিশেষ সার্ভিস শুরু হবে ১৪ জুলাই। ঢাকা-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠী-পিরোজপুর-মোড়লগঞ্জ পর্যন্ত স্টিমার সার্ভিস এবং উপকূলীয় নৌ-পথে সি-ট্রাক সার্ভিসে নিয়মিত জাহাজের সাথে অতিরিক্ত জাহাজ যুক্ত হবে। ঢাকা-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠী-পিরোজপুর-মোড়লগঞ্জ রুটে স্টিমার পিএস অষ্ট্রিচ, মাহসুদ, লেপচা, শেলা, বাঙ্গালী ও টার্ণ চলাচল করবে। এরসাথে যোগ হচ্ছে ঢাকা-বরিশাল রুটে অত্যাধুনিক জাহাজ এমভি মধুমতি। এবার প্রথমবারের মত বিআইডব্লিউটিসি’র যাত্রীবাহী নৌযানের টিকেট অনলাইন ‘সহজ ডট কম’-এ পাওয়া যাবে।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান জানান, “গত বছরের তুলনায় এবছর আরও ভালোভাবে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি।”

ঈদের পর চারদিন জাহাজের স্পেশাল সার্ভিস থাকবে। তবে যাত্রী চাহিদা থাকলে স্পেশাল সার্ভিস আরও দুইদিন বাড়ানো হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

খুলনাবাসীর স্বপ্ন খুলনা-মংলা রেললাইন

পরবর্তী

উচ্চ ও উচ্চ-মধ্যবিত্ত নারীর নতুন অনুষঙ্গ ডায়মন্ড

পরবর্তী

উচ্চ ও উচ্চ-মধ্যবিত্ত নারীর নতুন অনুষঙ্গ ডায়মন্ড

সিরিয়ার আলেপ্পোয় বিদ্রোহী অবস্থান লক্ষ্য করে বিমান হামলা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ‘অবসর-ট্যাটু’র কথা বলে মধুর সংকটে কুক্কুরেয়া

জুলাই ২০, ২০২৬

‘আন্দোলন করে সরকারকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা যাবে না’

জুলাই ২০, ২০২৬

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT