চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় এসেই করোনার ভ্যাকসিন নিলেন শাকিব খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২১
বিনোদন
A A
শাকিব খান ঢাকায় করোনার ভ্যাকসিন নিচ্ছেন, স্বাস্থ্যকর্মী পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন নিলেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। সোমবার দুপুর ১ টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে গিয়ে টিকা গ্রহণ করেন জনপ্রিয় এ নায়ক।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান চ্যানেল আই অনলাইনকে শাকিব খানের করোনার ভ্যাকসিন গ্রহণের খবরটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাকিব খান প্রায় ৩০ মিনিট হাসপাতালে ছিলেন। ভ্যাকসিন দেয়ার পর তাকে ১৫ মিনিট পর্যবেক্ষণে রাখি। তিনি হাসিমুখেই ফিরে গেছেন। যাওয়ার আগে জানিয়েছেন, কোনো সমস্যা নেই।

ডা. মিজানুর রহমান আরও বলেন, এটি শাকিব খানের করোনার প্রথম ভ্যাকসিন। জুনের প্রথম সপ্তাহ নাগাদ তাকে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেয়া হবে।

হাসপাতালের পরিচালক বলেন, শাকিব খানের পরে কণ্ঠশিল্পী কোনালও এসেছিলেন। তিনিও টিকা গ্রহণ করেছেন।

করোনার ভ্যাকসিন নেয়ার বিষয়ে কথা হয় শাকিব খানের সঙ্গে। মুঠোফোনে তিনি জানান, ভ্যাকসিন নেয়ার জন্যে সোমবার সকালে পাবনা থেকে ঢাকায় এসেছেন। দুপুরে শেরেবাংলা নগর কিডনি হাসপাতালে গিয়ে ভ্যাকসিন গ্রহণ করেছেন।

চ্যানেল আই অনলাইনকে শাকিব খান বলেন, আরও আগেই ভ্যাকসিন নিতে চেয়েছিলাম। কিন্তু লম্বা সময় শুটিংয়ে ঢাকার বাইরে ছিলাম বিধায় নেয়া হয়নি। শিগগিরই দেশের বাইরে যেতে হবে। এজন্য ভ্যাকসিন নেয়াটা অপরিহার্য হয়ে পড়েছে।

তিনি বলেন, করোনার টিকা নেয়ার সময় মোটেও টের পাইনি। ভ্যাকসিনের অপেক্ষা করতে করতে কর্তব্যরত চিকিৎসক জানান ‘টিকা দেয়া শেষ’! এতো সহজ! অবাক হয়েছি। পরে হাসপাতালের পরিচালক মহোদয় পর্যবেক্ষণে রেখেছিলেন। সবকিছু স্বাভাবিক রয়েছে।

শাকিব খান বলেন, এতো চমৎকার পরিবেশ ও সহজভাবে করোনার ভ্যাকসিন নিতে পারবো, তা ভাবেনি। হাসপাতালের কর্মকর্তারা খুবই আন্তরিকতার সাথে ভ্যাকসিন দেওয়ার কাজটি সেরেছেন। এজন্য তাদের ধন্যবাদ জানাই।

ছবি: নাহিয়ান ইমন

ট্যাগ: অন্তরাত্মাকরোনাটিকাভ্যাকসিনলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মারা গেছেন মালায়ালাম অভিনেতা পি বালাচন্দ্রন

পরবর্তী

আইপিএল: একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট চান সাকিব

পরবর্তী

আইপিএল: একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট চান সাকিব

প্রশাসনিক কর্মকর্তা পরিপাটি পোশাকে, পেশাদার পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাবিবুর রহমানের কাছে ঋণী একজন মানুষের গল্প

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT